শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে সাবেক স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে সাবেক স্ত্রী কর্তৃক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

শনিবার (১৩ মে) দুপুর ১২ টায় কামালের বার্ত্তী বাজার এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু বলেন, আমি ২০১৮ সালে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের সাবিনা ইয়াসমীন নামে একজনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করি। বিয়ের পর থেকে তিনি আমার ওপর মানসিক নির্যাতন চালাতে থাকেন। তবুও আমি সকল কিছু মেনে নিয়ে সংসার করেছি। সাবিনা ইয়াসমীন আমাকে বø্যাকমেইলিং করে আমার কাছে জমি সহ দুটি বাড়ি নির্মাণ করে নিয়েছেন।

গত ৬ মাস পূর্বে সাবিনা ইয়াসমীন একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু আমার প্রতি মানসিক নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় সাবিনা ইয়াসমীন। এক পর্যায়ে সে আমার প্রথম স্ত্রীকে তালাক দিতে বলে এবং মোটা অংকের অর্থ দাবি করে। একারণে আমি দিশেহারা হয়ে পড়ি।

ফলে বাধ্য হয়ে গত ৮ মে আমি শরিয়ত মোতাবেক আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক প্রদান করি। তালাক দেওয়ার পর থেকে আমার সাবেক স্ত্রী কতিপয় ব্যক্তির সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন। যা আমি ব্যক্তিগত , পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।

তাই আমি অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ