শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাঁচা মরিচের কেজি ২২০, ডিমের ডজন ১৫০

সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। এ সপ্তাহে এক কেজি কাঁচা মরিচ কিনতে ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে ২২০ টাকা। ১০ টাকা মরিচ কেনা নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। ২০ টাকার কমে মরিচ বিক্রি করতে নারাজ বিক্রেতারা।

শুক্রবার (১৯ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন দাম দেখা গেছে।

বাজারে দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক কেজি পেঁয়াজের দাম এখন ৭০ থেকে ৮০ টাকা। অথচ দুই সপ্তাহ আগেও এক কেজি পেঁয়াজ ছিল ৩৫ টাকা।

এদিকে বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। যা মাসের শুরুতেও ছিল ২৫ টাকা। সবজির বাজারে ৬০ টাকায় পৌঁছেছে পেঁপে। ৭০ টাকার কমে আর কোনো সবজি নেই।

বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ঢেঁড়শ ৮০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।

এছাড়া পটল ৮০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য।
সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম। কেজি ৫০ থেকে ৬০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে। ব্রয়লারের ডিমের ডজন ১৫০ টাকা।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা