Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভূমি নিয়ে ভয় দূর করতে এসিল্যান্ড আজাহারের ব্যতিক্রম উদ্যোগ

জ্ঞানের অভাবে ভূমি নিয়ে সবসময়ই সাধারণ মানুষের মধ্যে একটি ভীতিকর অবস্থা বিরাজ করে। ভূমি সংক্রান্ত বিষয়ে জানা শোনার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হন, হাত ছাড়া হয়ে যায় মূল্যবান সম্পত্তি আবার অনেককে শিকার হতে হয় হয়রানির। ঠিক এমনই উপলব্ধি থেকে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী। নিজ উদ্যোগেই তিনি উপজেলার আওতাধীন স্কুলে স্কুলে যাচ্ছেন এবং হাতে কলমে শিক্ষার্থীদের ভূমি, মৌজা, দাগ, খতিয়ানসহ সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
এসডিএফ ঝিনাইদহ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ ) ঝিনাইদহ জেলা আজ (৮ মার্চ, বুধবার) আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করে। সংস্থার জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা ড. অসীম কুমার সাহা। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এইবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন, ঝিনাইদহ, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে একটি রেলি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে শেষ হয়। রেলি পরবর্তী আলোচনা সভা জেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ার পাঁচনল গ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার (ভিডিওসহ)

কোহিনূর বেগম নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় কলারোয়ার যুগিখালী ইউনিয়নের পাচনল সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কোহিনূর বেগম একই এলাকার মাসুদ সরদারের স্ত্রী। তার ফাতেমা নামে ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। যুগিখালী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে ডাকাডাকি করে ওই গৃহবধূর কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন তার ঘরের ভেতর থেকে তালাবদ্ধ থাকতে দেখেন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনার বাংলা ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় সোনার বাংলা ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু করে কলেজটি। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন, বক্তৃতা প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী। এসময় উপস্থিত ছিলেন- ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, ইউপি সদস্য মাহমুদুল হাসান সহ কলেজের সকল শিক্ষকমন্ডলী। পরেবিস্তারিত পড়ুন
দ্রুততম মানবী শিরিনকে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা

বাংলাদেশের ১৫ বারের দ্রুততম মানবী সাতক্ষীরার কৃতি-সন্তান শিরিন আক্তারকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দ্রুততম মানবী শিরিনা আক্তার, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখবিস্তারিত পড়ুন
মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকান্ড, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

যশোরের মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন অগ্নিকাণ্ডে এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা কৃষকলীগের কমিটি অনুমোদন

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলার শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করেছে। ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি ৬ মার্চ অনুমোদন লাভ করে। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত একপত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হয়েছেন মিসেস মাহফুজা সুলতানা রুবী, সহ-সভাপতি সাত জন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, হাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, মোঃ মনজুর হোসেন,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

কালিগঞ্জে ঐতিহ্যবাহী ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ. ফ. ম. রুহুল হক। এ সময় বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন
ঐতিহাসিক ৭ মার্চে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জেলা আ’লীগ, গোপালগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলাবিস্তারিত পড়ুন

