বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন, ঝিনাইদহ, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে একটি রেলি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে শেষ হয়।

রেলি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-২৭ (ঝিনাইদহ-মাগুরা) এর সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম পিপিএম (বার) পুলিশ সুপার, ঝিনাইদহ। সেলিম রেজা, পিএএ, জেলা পরিষদ, ঝিনাইদহ, রাজিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কাইয়ূম শাহরিয়ার জাহেদী (হিজল), মেয়র, ঝিনাইদহ পৌরসভা, আবু বকর সিদ্দিক, জেলা তথ্য অফিসার, ঝিনাইদহ, সাদিয়া জেরিন, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, ঝিনাইদহ।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এই নারীদের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার, ঝিনাইদহের জেলা প্রশাসক আমরা সবাই নারী, “আমরা নারী, আমরাও পারি” সভাপতি জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, পৌরসভা মার্কেটে একটি নারী কর্ণার তৈরী করা হয়েছে। নারীদের অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করা সম্ভব। বেগম রোকেয়ার নারী জাগরণের কথাও স্মরণ করেন তিনি। সবশেষে সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতার কিছু অংশ আবৃত্তি করে শোনান ও নারী পুরুষের সমতার পাশাপাশি যেন পুরুষ নির্যাতন না হয় সেদিকেও লক্ষ রাখতে বলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালিগঞ্জ, ঝিনাইদহ তাসলিমা বেগমের সঞ্চালনায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা শুরু হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কৃষিবিদ কাজী হাসানুজ্জামান, জেলা ব্যবস্থাপক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন , আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, নাসরিন ইসলাম, সভানেত্রী, নারী ফেডারেশন, দীপ্তি রহমান, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, ঝিনাইদহ জেলা, শরিফা খাতুন, নির্বাহি পরিচালক, ওয়েলফেয়ার এফোর্টস (উই), ঝিনাইদহ, এডভোকেট সালমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ, ঝিনাইদহ, এম. রায়হান, সভাপতি, প্রেসক্লাব, ঝিনাইদহ, এম এ কবীর, সভাপতি জেলা রিপোর্টার্স ইউনিটি, পিন্টু লাল দত্ত, বাংলাদেশ টেলিভিশন ঝিনাইদহ, এম. এন. শাহজালাল, উপাধ্যক্ষ (অব:), সরকারি নুরুন নাহার মহিলা কলেজ, সালমা খানম, আহবায়ক ও সহ-সভাপতি , জেন্ডার উপ-কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক)। সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উইমেন্স ক্লাব ঝিনাইদহ, জেলা প্রশাসক মনিরা বেগমকে উত্তরীয় পরিয়ে দিয়ে নারী দিবসে একজন নারী হিসাবে তাকে সম্মানিত করেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল