বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকান্ড, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

যশোরের মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন অগ্নিকাণ্ডে এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর সেখানে বসবাসকারী ৪০টি আশ্রয়ণ প্রকল্পের বাড়ির মধ্যে মাসুদ, বিল্লাল, কাসেম, রফিকুল ইসলাম, আলমগীর, মুসলিমাসহ ১০টি পরিবারের বাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালায়। সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লেখার সময় ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রনব বিশ্বাস জানান- গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের আবাসনে অগ্নিকান্ডের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সেখানে সর্বাত্মক চেষ্টা করে প্রায় দু’ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে। প্রনব বিশ্বাস আরও বলেন- এদের মধ্যে ক্ষতিগ্রস্থ সোহেলের গরু বিক্রয় করা ১ লক্ষ টাকা এবং কাশেম নামের অপর এক ব্যক্তির ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে। স্থনীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- এলাকার সাধারন জনগণসহ মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীর অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলেও এরইমধ্যে ১০টি বাড়ি পুড়ে পরিবারগুলি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- আমি এখনও ঘটনাস্থলে অবস্থান করছি। খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায়। তবে, ১০টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়াসহ চরম ক্ষতিগ্রস্থ হয়েছে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলো।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা