Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস আটক

সংঘর্ষের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক করা হয়। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে ওঠে।
রুহুল কবির রিজভী আটক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে তাদের আটক করা হয়েছেবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল জনপ্রিয় নেতা ও সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রী কত ঘণ্টা ঘুমান সে বিষয়েও কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘এই দুঃসময়ে যার ঘুম হয় না। জিজ্ঞেস করেছিলাম, কতক্ষণ ঘুমান। তিনি বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। বয়স হয়েছে। মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান।’ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশবিস্তারিত পড়ুন
আরামবাগে সমাবেশ চায় বিএনপি, পুলিশ দেখালো অন্য দুই স্থান

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি প্রদান করা হয়েছে। তবে বিএনপি এতদিন চেয়েছিলো নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করতে। যদিও শেষ মুহূর্তে এসে আরামবাগে সমাবেশ করার জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে দলটি। কিন্তু পুলিশের ভাষ্য রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না তারা। এর পরিবর্তে বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (৬বিস্তারিত পড়ুন
দেশে ৪র্থ ডোজের করোনা টিকা ২০ ডিসেম্বর

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। ওইদিন পরীক্ষামূলকভাবে শুরু হবে করোনাভাইরাসের চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম। এরপর আগামী জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই টিকাদান কার্যক্রম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানান। তিনি বলেন, ২০ ডিসেম্বর থেকে ঢাকার ৭টি হাসপাতালে দেওয়া হবে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থবিস্তারিত পড়ুন
‘আ.লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে বিএনপি রাজনীতি শিখেছে’

বিএনপি কিছু রাজনীতি শিখেছে আওয়ামী লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, তাছাড়া তাদের (বিএনপি) রাজনীতি আর কী ছিল? তিনি বলেন, জিয়াউর রহমানের পকেট থেকে অবৈধভাবে জন্ম হয়েছে বিএনপির। ক্যান্টনমেন্টে বসে গোয়েন্দাদের সহায়তায় এই বিএনপির জন্ম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক জ্ঞানী-গুণী মানুষও জিয়ার সঙ্গে হাতবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিলো এডিবি

বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে এ ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে।মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট অ্যানহ্যান্সমেন্ট প্রকল্পের আওতায় ২০ কোটি ডলারের ঋণচুক্তি ও প্রকল্পচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগেরবিস্তারিত পড়ুন
১০ ডিসেম্বর বিএনপির ১০ দফা ঘোষণায় যা থাকছে

আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। যদিও সমাবেশস্থল এখনও নির্ধারণ হয়নি। ওই সমাবেশ থেকে ঘোষণা হবে নতুন কর্মসূচি। নেতাকর্মীদের দেয়া হবে ‘বিশেষ বার্তা’। প্রস্তুত করা হচ্ছে ‘সরকার পতন’— এক দফা যুগপৎ আন্দোলনের চূড়ান্ত রূপরেখা। এই এক দফার আলোকে তৈরি করা হয়েছে ‘১০ দফা’ দাবির খসড়া। শনিবার ঢাকার সমাবেশ থেকে এই ১০ দফা ঘোষণা করবে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। দেশ গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন-২০৩০’ আলোকে রাষ্ট্রসংস্কারেরবিস্তারিত পড়ুন
ডেট লাইন ১০ ডিসেম্বর : উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে জনমনে

আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করবে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। সমাবেশ করতে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল নয়াপল্টনে। যদিও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। সঙ্গে সময় বেঁধে দেয়া হয়েছে ৪ ঘণ্টা। এতে ঘোর আপত্তি বিএনপির। তারা নয়াপল্টনে সমাবেশ করতে ‘অনড়’। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ, হুমকি-ধমকি। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে-অলিগলিতে পাহারা বসানো হবে। এজন্য নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন
১০ ডিসেম্বর বিএনপির কেন প্রিয়, জানালেন প্রধানমন্ত্রী

১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ, এজন্যই তারা ওইদিন ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১০ ডিসেম্বর নাকি তারা ঢাকা অচল করে দেবে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। অর্থাৎ এই দিনে বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়। এ কারণেই এই তারিখ বিএনপিরবিস্তারিত পড়ুন

