সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতির শশুরের মৃত্যু, শোক প্রকাশ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবির শ্বশুর খলিলুর রহমান হাওলাদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। রোববার (২২ জানুয়ারি-২০২৩) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মরহুম খলিলুর রহমান হাওলাদার যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকার বাসিন্দা ছিলেন। মরহুম ছেলে, মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন এশার নামাজ বাদ যশোর ডালমিল জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষ রাজবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন কাজবিস্তারিত পড়ুন

যশোরে শার্শায় লাঠিমরিচ চাষ করে স্বাবলম্বী কৃষক মানিক রাজা

দেশ জাতির কল্যানে নতুনত্ব ফসলে হব সাফল্য ময় এমনি আশা নিয়ে আধুনিক লাঠি মরিচ (ঝাল) চাষ শুরু করেছেন যশোরের শার্শা উপজেলার এক কৃষক আবু সাঈদ ওরফে মানিক রাজা। সাফল্যের মিষ্টি ঝিলিকে উচ্ছাসিত সুশিক্ষীত এ যুবক। খেতে সু-স্বাদু দেখতে বড় এই প্রথম লাঠি মরিচ বা সিমলা মরিচ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামের কৃষক আবু সাঈদ ওরফে (মানিক রাজা)। মাত্র ১৫ শতাংশ জমিতে এই লাঠিমরিচ চাষ করে সফলতাবিস্তারিত পড়ুন

সরকারি স্কুলে উপবৃত্তির সুফল, বাহবা পাচ্ছে নগদ

কুয়াশায় ছাওয়া সকাল। স্কুল মাঠের এপাশ থেকে ওপাশ ঠিকঠাক ঠাহরে আসে না। মাঠের ভেতর শুধু একটা আবছা অবয়বের নড়াচড়া। কিছু শিশু গোল হয়ে ঘুরছে। দূর থেকে কেউ ডাকছে- ‘মালা, ও মালা…’। কাছে যেতেই উজ্জ্বল হয়ে উঠলো মুখগুলো। কুয়াশাচ্ছন্ন সকালেও ওদের মুখাবয়বে যেনো আলোকিত দিনের আভা। মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে যেনো আলোর মেলায় পরিণত করেছে ওরা। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নিলুফা আফরোজ হেসে বললেন- ‘বছরের এই শুরুতে, এমন শীতের দিনেও সববিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বরসা এনজিও’র বিরুদ্ধে গ্রাহকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে বরসা এনজিওর নামে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ও যথাযথ কর্তৃপক্ষের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বরসা এনজিওর শাখা অফিসের সামনে কয়েক হাজার ভুক্তভোগীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন মথুরেশপুর বাজার কমিটির সভাপতি আমিনুর রহমান, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মল্লিক, তাপস মন্ডল, আব্দুর জব্বার, শওকতবিস্তারিত পড়ুন

লিডার্সের জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার প্রাপ্তি দেশের জন্য বড় অর্জন

বেসরকারি উন্নয়ন সংগঠন ‘লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসার্চ সোসাইটি’-লিডার্সের মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘জায়েদ সাস্টেইন্যাবিলিটি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রাপ্তিকে দেশের জন্য বড়ধরণের অর্জন বলে মনে করেন বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেছেন, এই পুরস্কার ওই অর্জনের পানি সংকটকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একইভাবে সংকট নিরসনে জরুরি পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছে। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুন্দরবনবিস্তারিত পড়ুন

ক্রিকেটার মুকুল’র অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার শোক

সাতক্ষীরা জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও এরিয়ান্স ক্লাবের সাবেক উইকেট কিপার রোকনুজ্জান মুকুল’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ। শনিবার (২১ জানুয়ারি) রাতে ঢাকায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন রোকনুজ্জামান মুকুল। (ইন্না—রজিউন)। মুকুল’র মৃত্যুতে সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ ও নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া’র উদ্যোগে কম্বল বিতরণ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে সেই মানুষগুলোর পাশে দাঁড়াল স্বপ্নচূড়া। শনিবার বিকালে কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৩১টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- স্বপ্নচূড়ার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান, উপদেষ্টা ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

টিকটকে আসক্ত হচ্ছে রাজগঞ্জের তরুণ-তরুণীরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের উঠতি বয়সী তরুণ-তরুণীরা টিকটকে আসক্ত হচ্ছে। নিজেকে আকর্ষনীয় দেখাতে এক শ্রেণির তরুণ-তরুণীরা টিকটক সেলিব্রেটি করছে। তারা বিভিন্ন স্পটে যেয়ে বিভিন্ন ভঙ্গিময় ছবি ভিডিও করে টিকটকে যুক্ত করছে। জানাগেছে- যেসমস্ত তরুণ-তরুণীরা এই টিকটকে ভিডিও যুক্ত করছে, তারা ৭ম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী।এই তরুণ-তরুণীরা ছদ্মনামে আইডি ব্যবহার করে টিকটক সেলিব্রেটি বানিয়ে মিউজিক অ্যাপ ব্যবহার করছে। তারপর সেই ভিডিওগুলো যুক্ত করছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যাপে। প্রচুর লাইক, কমেন্ট পড়ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাটি বহনে ট্রাক্টর, হল্লা গাড়ি : নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, বাড়ছে ভোগান্তি

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ট্রাক্টর, হল্লা গাড়ি ও ট্রলিতে মাটি বহন করায় শহর ও গ্রামীণ সড়কের রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইটভাটা ও পুকুর খননকারী ও পুকুর ভরাটকারীদের অবৈধ ট্রাক্টর-ট্রলি মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে শহর ও গ্রামীণ সড়কপথ গুলো ধ্বংসের মূখে পড়েছে। সারা রাত ধরে চলে এলাকায় ট্রাক্টর, হল্লা গাড়ি ও ট্রলিতে মাটি বহন। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থানে ফসলি জমি ও বিনেরপোতার বেতনা নদীর পাড় থেকে মাটি কেটে খালি জায়গা ভরাট, পুকুর ভরাট এবংবিস্তারিত পড়ুন

তালায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন স্কুল ছাত্রীর

তালায় দশম শ্রেণীর এক ছাত্রী বিয়ের দাবীতে অনশন করছে মাগুরা ইউপি সদস্য ময়নুল ইসলাম এর ছেলে প্রেমিক বাদশার বাড়িতে ।২০শে জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার মাগুরা ডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা চাদকাটি গ্রামের মোঃ আবুল হোসেন মোড়লের মেয়ে (১৬) দীর্ঘদিন বাদশার প্রেমে পড়ে অন্তঃসত্ত্বা হয। একারনে বিয়ের দাবিতে প্রেমিক মোঃ বাদশার বাড়িতে। মোঃ বাদশা(২২) মাগুরা গ্রামের ইউপি সদস্য মোঃ ময়নুল ইসলাম এর ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যয়নরত ও ইউনিয়নবিস্তারিত পড়ুন