Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় ৪ দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট

কলারোয়ার সোনাবাড়ীয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর টুর্নামেন্টটির আয়োজন করেন সোনাবাড়ীয়া প্রভাতী সংঘ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কলারোয়া উপজেলার সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউপি সদস্য নুরুল ইসলাম, মেহেরুল্লাহ, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, সোনাবাড়ীয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়ারুল হক,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বীরনিবাস পাচ্ছেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার

কলারোয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া বীরনিবাস পাচ্ছেন ১২ বীরমুক্তিযোদ্ধা পরিবার। ইতোমধ্যে ১১টি বীরনিবাসের পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এই বীরনিবাস হস্তান্তর করা হবে। সুদৃশ্যমান এই বাড়ি দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থায়ী নিবাস হিসেবে রয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র অধীন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এই বীরনিবাস বাস্তবায়নে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। বীরনিবাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের রমজান আহমেদ, জিয়াউর রহমান জানান,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসার উদ্বোধন

কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১১ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আরিফুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার ফিজিওথেরাপি (অর্থো ও নিউরো ডাক্তার হাবিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতিবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় আশাশুনিতে বিশাল আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১.৩০ টায় উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে নতুন কমিটি ঘোষণা করায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্সবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন মূল্যায়ন শীর্ষক ওয়ার্কশপ

সাতক্ষীরায় সিএসও এইচআরডি কোয়ালিয়শনের উদ্যোগে ইউএনডিপি-এইচআরপির সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশনের এইচআরপি কর্মসূচির অংশ হিসেবে ৭ ডিসেম্বর ২০২২, বুধবার সকাল ১০টায় শহরের কাটিয়া খামারবাড়ি মিলনায়তনে সিএসও এইচআরডি কোয়ালিয়শন, সাতক্ষীরা, ইউএনডিপি ও মানবাধিকার উন্নয়ন সংস্থা স্বদেশ’র যৌথ উদ্যোগে ‘সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি-২০২২ প্রতিবেদন মূল্যায়ন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। জেলার মানবাধিকার পরিস্থিতি-২০২২ প্রতিবেদন মূল্যায়ন’ শীর্ষক ওয়ার্কশপে বক্তারা বলেছেন, দেশের রাজনীতিবিদদের নিল্পিপ্ততা, অসচেনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সময়ে মানবাধিকার লংঘন, যথাযথ আইনী প্রক্রিয়া না মেনেবিস্তারিত পড়ুন
২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ এর পরই ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, বলেন তিনি। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই কক্সবাজারে উন্নয়ন করতে পেরেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতেবিস্তারিত পড়ুন
বিএনপি কেন পল্টনেই সমাবেশ চায় খতিয়ে দেখতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়, সেটা আমাদের দেখার বিষয়। বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। তিনি বলেন, সব দলের বড়বিস্তারিত পড়ুন
নয়াপল্টনে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয় বিএনপি নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরাই চড়াও হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মেহেদী হাসান। তিনি বলেন, ‘বিএনপি বেআইনিভাবে অনুমতি না নিয়ে নয়াপল্টনে সড়কের ওপর বিভিন্ন সময়ে সভা-সমাবেশ করে আসছে। আজ তারা নয়াপল্টনে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়। আক্রমণাত্মকভাবে পুলিশকে আঘাত করে। পুরো এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেজন্য ডিএমপি ব্যবস্থা নিয়েছে।’ বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন
পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সরকারকে নিতে হবে। বিএনপি পুলিশ সংঘর্ষের পর বুধবার বিকাল ৫টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ফখরুল বলেন, আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে এখানে এসেছি। এরপরও আমাকে বিএনপি পার্টি অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে আমি পার্টি অফিসের সামনে বসে পড়েছি। ফখরুল আরো বলেন, এখন যে পরিস্থিতি সৃষ্টি হবেবিস্তারিত পড়ুন
নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তবে তিনি বিএনপির কর্মী কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্র জানায়, বেলা সাড়ে চারটা পর্যন্ত নয়াপল্টনের সংঘর্ষে আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আনা হয়। এদের মধ্যে মকবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে, তারা হলেন রনি, মনির, আনোয়ার ইকবাল ও খোকন। রক্তাক্ত অবস্থায় মকবুলকে এক ব্যক্তি হাসপাতলে নিয়েবিস্তারিত পড়ুন

