শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রাক্তন রোভার আবু সাইদের মৃত্যু, স্বপ্নসিঁড়ির শোক

সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট ও স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠাতা সদস্য আবু সাঈদ (৩২) আর নেই (ইন্নালিল্লাহী … রাজেউন)। ৬ অক্টোবর সন্ধ্যায় সৌদি আরবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামে। তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন,বিস্তারিত পড়ুন

মণিরামপুরে সেতু সংস্কারে বিকল্প পথ না রেখে ভাঙা হলো রাস্তা, বিপাকে পথচারীরা

যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কের হরিহর নদের ওপরের জরাজীর্ণ ‘রাজগঞ্জ সেতু’ ভেঙে নতুন সেতুর জন্য দুই পাশের পাকা সড়ক গভীর করে ভেঙেছে ঠিকাদার। সড়ক ভেঙে গভীর গর্ত করা হলেও জনগণের চলাচলের জন্য পাশ দিয়ে বিকল্প পথ রাখা হয়নি। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সেতুর দুই পারের বাসিন্দারা। এদিকে সেতুর স্থানে বিকল্প পথ না থাকায় আধা মিনিটের পথ পার হতে দুই কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে পথচারীদের। খোঁজ নিয়ে জানা যায়- রাজগঞ্জ সেতুটি ঝুঁকিপূর্ণ ছিলোবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলায় মডেল মসজিদ নির্মাণে স্থবিরতা, মুসুল্লিদের ভোগান্তি

কলারোয়ায় মডেল মসজিদ নির্মাণে স্থবিরতা। প্রায় বছর তিনেক ধরে নামাজ আদায়ে মুসল্লিদের সীমাহীন দুর্ভোগ। দ্রুত সময়ে মধ্যে কাজ শুরুর দাবী উঠেছে মুসুল্লীদের মাঝে। দেশব্যাপি প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫শ ৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলায় নির্মাণের শুরুতেই কাজের স্থবিরতা দেখা দেয় মডেল মসজিদের। ঠিকাদারী প্রতিষ্ঠান কিছু নির্মান সামগ্রী নির্মিত স্থানে দীর্ঘদিন ফেলে রেখেই দায় সেরেছেন বলে মনে করছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

যশোরের মণিরামপুর উপজেলার জয়নগর গ্রামের ইটভাটার পাশ থেকে হীরা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ইসলাম গাজীকে (৩২) আটক করেছে র‍্যাব-৬। ভোর পাচঁটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ইসলাম গাজী মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার। র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান- ইসলাম গাজী, হীরা বেগমের তৃতীয় স্বামী। পারিবারিক গোলযোগের জের ধরে কিছুদিন আগে এলাকায় সালিশ হয়। এ ঘটনায় সালিশেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল থেকে শুরু হয় প্রতিমাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘চোখ ওঠা’ রোগ ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে!

সারাদেশের মতো বেশ কিছুদিন ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পৌর সদর সহ গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘চোখ ওঠা’ রোগ। কনজাংকটিভাইটিস বা চোখের প্রদাহজনিত ছোঁয়াচে এ রোগটিতে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে শিশু ও বয়স্কদের মধ্যে রোগটি ছড়াচ্ছে বেশি। লক্ষণ হিসেবে রোগীদের মধ্যে চোখ লাল হওয়া, ব্যথা, ফুলে যাওয়া ও পানি আসার সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত গ্রীষ্মে এ রোগ দেখা দিলেও এবার শরতেই এ রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত এক সপ্তাহে কনজাংটিভাইটিসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুলকে সংবর্ধনা

দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা ও ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে৷ বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়৷ গত ২৪ সেপ্টেম্বর শনিবার যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়৷ কলারোয়া থানা জামে মসজিদের ইমাম শিক্ষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন

আশাশুনির কুল্যায় দশমীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

আশাশুনির কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বালুয়া নদীতে বাশিরাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মহিষাডাঙ্গা পুজা উদযাপন পরিষদ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সোনা বাধাল, মহিষাডাঙ্গা, কুলপোতা, শাহাপুর, বারানগর, খাশেরাবাদ ও মেষারডাঙ্গা নৌকা দল অংশগ্রহণ করে। সোনা বাধাল নৌকা দল ১ম স্থান ও কুলাপোতা নৌকা দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রভাষক হিরুলাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

খুলনার বিভিন্ন সড়কের উন্নয়নে ৭৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

খুলনা মহানগরীর হাসপাতাল ও বাজার কেন্দ্রিক সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। এ জন্য ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিসিআরআর)’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী বছর শুরু হবে সড়ক সংস্কারের কাজ।মঙ্গলবার (০৪ অক্টোবর) প্রকল্পের আওতায় কি কি কাজ হবে সেসব বিষয় চূড়ান্ত করতে খুলনায় আসেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের। পরে নগরবিস্তারিত পড়ুন

তালায় অধিকাংশ পরিবারের কেউ না কেউ আর্সেনিকে আক্রান্ত

তালা উপজেলায় সুপেয় পানির অভাবে গত ২০ বছরে পানিবাহিত রোগ আর্সেনিকে আক্রান্ত হয়ে এক গ্রামের অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আর্সেনিকের নাম শুনলেই আঁতকে উঠেন উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের বাসিন্দারা। দেশের মধ্যে সর্বপ্রথম আর্সেনিক শনাক্ত হয়েছিল এই গ্রামে। জানা গেছে, প্রতি বছর কৃষ্ণকাটি গ্রামের অনেকে আর্সেনিকে আক্রান্ত হন। চিকিৎসার অভাবে অনেকে দীর্ঘ কয়েক বছর ধরে আর্সেনিকের ব্যাধি বয়ে বেড়াচ্ছেন। শরীরে আর্সেনিকের উপসর্গ দেখা দেওয়ায় নানা ধরনের সমস্যায় ভুগছে এখানকার মানুষ।বিস্তারিত পড়ুন