Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এবারে অর্থনীতিতে নোবেল পাওয়া তিনজন হচ্ছেন বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। তারা তিনজনই মার্কিন নাগরিক। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তারা এই পুরস্কারে ভূষিত হলেন। সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সে। এর আগে ২০২১ সালে অর্থনীতিতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড কার্ড,বিস্তারিত পড়ুন
লোডশেডিং নিয়ে আরও দু:সংবাদ দিলেন প্রতিমন্ত্রী

গ্যাস আনতে না পারায় আগামী নভেম্বর মাসের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলেই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নসরুল হামিদ বলেন, ‘লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটাবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগার ৯ বছর ধরে তালাবদ্ধ

কলারোয়ার জনবহুল সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগার দীর্ঘ প্রায় ৯ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় বন্ধ এই গণশৌচাগারটি উন্মুক্ত করতে পদক্ষেপ নেয়নি দায়িত্বশীল পর্যায়ের কেউ। উপজেলার বৃহৎ এই বাজারের সাধারণ মানুষ আর শতশত ব্যবসায়ীদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই। আধুনিক গণশৌচাগারটি ২০১৩ সালের শেষের দিকে নির্মাণ হয়েছে বলে জানান স্থানীয় বাজার ব্যবসায়ীরা। তবে, কোন অর্থবছরে, কত টাকা ব্যয়ে, কোন প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়েছে তার তথ্য পাওয়া যায়নি। এমনকিবিস্তারিত পড়ুন
দায়ীদের এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন মাজলিসুল মুফাসসিরিনের মহাসচিব

গোটা দেশের আলেমদের এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলার আয়োজনে বক্তা, ওয়াজিন ও দায়ীদের নিয়ে ” বিশেষ প্রশিক্ষণ ও ডায়েরী বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব সাতক্ষীরায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জেলা সভাপতি মাওলানা ওসমান গনির সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় এ দায়ের বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সাঃ) পালিত

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে ঈদে মিলাদুন্নাবী সাঃ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) মাগরিবের নামাজের পর থানা মোড়স্থ ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর উপস্থাপনায় সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নাবী সাঃ মাহফিলে আলোচনা পেশ করেন কলারোয়া আলীয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, বাগআঁচড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুছ, কলারোয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম মিঠু,কলারোয়া উপজেলা ইমারতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আমন ধানে রোগ বালাইয়ের আক্রমণ, দিশেহারা কৃষক

এ বছর বৈরি আবাহওয়ায় প্রতিকুল পরিবেশে কলারোয়ার মাঠে মাঠে আমন ধানে রোগ বালাইয়ের আক্রমণ দেখা দিয়েছে। আমন চাষে একের পর এক বাড়তি খরচ যোগাতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, কলারোয়ায় চাষের লক্ষমাত্রা ১১ হাজার ৯’শ ৩০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তবে বৃষ্টিপাতের অভাবে সেচ খরচ যোগায়ে এবং সারের বাড়তি দাম সামাল দিতে যেয়ে আমন ধানের আবাদ কিছুটা হ্রাস পেয়েছে বলে সংশিস্নষ্ট কৃষকরা জানায়। কিন্তু আমন ধানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় থানায় এজাহার দায়ের

কালিগঞ্জের পল্লীতে পরকীয়া সন্দেহ ও মোটা অংকের যৌতুকের টাকা না পেয়ে কৃষ্ণা বিশ্বাস (২০) নামে এক গৃহ বধুকে তার স্বামী মারপিট, নির্যাতন ও গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনায় নিহত গৃহবধুর মা কৌশল্যা বিশ্বাস বাদী হয়ে ঘাতক স্বামী, শাশুড়ি, ননদ সহ ৪জনকে আসামি করে শুক্রবার বিকালে থানায় একটি এজাহার দায়ের করেছে। থানার এজাহার সূত্রে জানা যায় দেবহাটা থানার হাদিপুর গ্রামের মৃত বিমল বিশ্বাসের একমাত্র কন্যা কৃষ্ণা বিশ্বাসের সঙ্গে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুরবিস্তারিত পড়ুন
বেতনা নদী খনন শেষের আগেই ধসে পড়েছে পাড়ের মাটি

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত¡াবধানে বাস্তবায়িত শহরের অদূরে বেতনা নদী খনন কাজে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার ১, ২ ও ৬ পোল্ডারের পুনর্বাসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে বেতনা নদী খনন শেষ হওয়ার আগেই ধ্বসে পড়েছে পাড়ের মাটি। তবে সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠান পাউবো কর্মকর্তাদের দাবি ভৌগোলিক কারণে সাতক্ষীরার মাটি অত্যন্ত দুর্বল বা কম আঠালো। যে কারণে খননের পরওবিস্তারিত পড়ুন
কালীগঞ্জে গলায় পান-সুপারি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর

কালীগঞ্জে পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে ফারিয়া পারভীন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফারিয়া পারভীন উপজেলার দেয়া গ্রামের শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ফারিয়ার বাবা রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ফারিয়া পান ও সুপারি খাওয়ার চেষ্টা করে নিজে নিজে। এ সময় তার শ্বাসনালীতে সুপারি ও পান আটকেবিস্তারিত পড়ুন
দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান গত বুধবার (৫ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন।সেই কমিটিতে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়। সিনিয়র হওয়ার পরও আরমিন আহমেদকে কমিটিতে সভাপতিবিস্তারিত পড়ুন

