শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ বছরের দুর্ভোগের অবসান ঘটালেন বেনজির হেলাল

কলারোয়া উপজেলার বৃহত্তম সোনাবাড়ীয়া বাজারে দীর্ঘ ১০ বছর ধরে চলতে থাকা দুর্ভোগের অবসান ঘটালেন বর্তমান ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউনিয়নের নানান সমস্যা চিহ্নিত করে সেগুলো একের পর এক সমাধান করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি দীর্ঘদিনের কয়েকটি অমীমাংসিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে বেশ প্রসংশিত হয়েছেন।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারী সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগারটি দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগারটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় ছিল। আমরা এটি উন্মক্ত করতে গিয়ে দেখি গণশৌচাগারের উত্তর সাইটে পুকুর পাড়ে যে হাউজটি আছে সেটির খুব জরাজীর্ণ অবস্থা। এটি সংস্কার না করে উন্মুক্ত করা সম্ভব ছিল না। এরপর খুব দ্রুত আমরা একটি বাজেট ব্যবস্থা করে হাউস সংস্কারের কাজ শুরু করি।

তিনি আরও বলেন, এখানে সম্পূর্ণ নতুন একটি হাউস করতে হয়েছে। পুরো কাজ শেষ করতে বেশ সময়ও লেগেছে। এরপর বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে আলোচনা করে গণশৌচাগারটি উন্মুক্ত করা হয়।

সোনাবাড়ীয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বিগত দিনগুলোতে কোনো জনপ্রতিনিধির এটি নিয়ে মাথা ব্যাথা ছিল না। কিন্তু বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর আশ্বাস দিয়েছিলেন গণশৌচাগারটি সবার জন্য উন্মুক্ত করে দিবেন। অবশেষে তিনি কথা রাখলেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর ২০২২ তারিখে পাঠক নন্দিত নিউজ পোর্টাল কলারোয়া নিউজ-এ “কলারোয়ার সোনাবাড়ীয়া বাজারের আধুনিক গণশৌচাগার ৯ বছর ধরে তালাবদ্ধ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের নজরে পড়ে। এরপর তিনি গণশৌচাগারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে কাজ শুরু করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ