শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হাইকোর্টে বরগুনার সেই মিন্নির জামিন আবেদন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রোববার (১৬ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি উপস্থাপন করা হয়েছে। মিন্নির অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা

আসন্ন ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল হতে বিকাল পর্যন্ত তিনি পর্যায়ক্রমে কলারোয়া পৌরসভা, হেলাতলা, কেরালকাতা, চন্দনপুর, সোনাবাড়িয়া, লাঙ্গল ঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদে এই মতবিনিময় সভা করেন। আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হিজড়া জনগোষ্ঠিদের নকশীকাঁথা ও বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন

সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে মূল স্রোতে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবাহিত হচ্ছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়েেন বিউটিশিয়ান ও নকশিকাঁথা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ আয়োজিত এবং স্বদেশ-সাতক্ষীরার কোর্স পরিচালনায় ১০ অক্টোবর ২০২২ সোমবার দুপুরে শহরেরবিস্তারিত পড়ুন

শালতা নদী পরিদর্শনে নেদারল্যান্ডের উইম পিল্স

সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার উপজেলার মধ্য দিয়ে বহমান শালতা নদী পরিদর্শন করেন আন্তর্জাতিক প্রজেক্ট ইভালুয়েটার নেদারল্যান্ডের উইম পিল্স। সোমবার (১০ অক্টোবর) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি, কাঠবুনিয়া,ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামে ১৬ নম্বার পোল্ডার পরিদর্শনকালে তিনি এলাবাসীর সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ মাহমুদা মুতহারা, সালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখবিস্তারিত পড়ুন

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ১০ অক্টোবর দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, এস.এম সুলতান ফাউন্ডেশন ও এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালা এর আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্সে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত ও দোয়া মাহফিল করা হয়। পরে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমন ও আর্টক্যাম্প, শিশুস্বর্গের শিশুদের আর্ট প্রদর্শনী, শিশুদের অংশগ্রহনে আট ক্যাম্প ও বাউল গানের আসর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন,পুলিশবিস্তারিত পড়ুন

নড়াইলে এস এম সুলতান সংগ্রহশালা ও ঘাট চার বছরেও নির্মিত হয়নি

নড়াইলে অর্থের অভাবে এস এম সুলতান সংগ্রহশালা ও ঘাট নির্মাণ থমকে আছে। চার বছরেও নির্মিত হয়নি ঘাটটি। এছাড়া সুলতান সংগ্রহশালা পর্যটনবান্ধব করতে নানামুখী উদ্যোগও কার্যকর হচ্ছে না অর্থের অভাবে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে স্মৃতিসংগ্রহশালার পাশে চিত্রা নদীর পাড়ে সুলতানের দ্বিতলা নৌকা তথা ভ্রাম্যমাণ শিশুস্বর্গকে আরো টেকসই ও দৃষ্টিনন্দন করতে ‘সুলতান ঘাট’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১৮ সালের জুনে ঘাট নির্মাণের কাজ শুরু হলেওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন

বমধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শার্শায় বর্ণাঢ্য র‍্যালি

মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে যশোরের শার্শায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (10) অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শার্শা বাজারের গুরুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কর্মকর্তাগণ। উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্রবিস্তারিত পড়ুন

‘শাকিব বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে’

ঢাকাই সিনেমার সব থেকে জনপ্রিয় নায়ক শাকিব খান। তাকে সুপারষ্টারও বলা হয়। সম্প্রতি তিনি অভিনেত্রী বুবলীকে বিয়ে এবং তাদের দ্বিতীয় সন্তান বীর প্রকাশ্যে আসার পর টক অব দ্যা টাউনে পরিনত হন। শুধু এখানেই শেষ নয় বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে। শাকিব খানের এমন কর্মকাণ্ডে শোবিজের অনেক তারকাই ইতি এবং নীতি উভয় বাচক মন্তব্য করেছেন। আর এবার রীতিমতো বো’মা ফাটালেন ছোটপার্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। একটি গণমাধ্যমকেবিস্তারিত পড়ুন

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির মামলায় দুই বছর বা তার বেশি সাজা হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। সেই হিসেবে আগামী সংসদ নির্বাচনে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই। সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না এবং তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো ছাড়বিস্তারিত পড়ুন