সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অধিকাংশ এলাকায় নলকূপে উঠছে না পানি!

কলারোয়ায় তীব্র পানি সংকটের কবলে এ এলাকার মানুষ। গভীর অগভীর নলকুপে পানি না ওঠায় ঘরোয়া ও সেচের কার্যক্রম ব্যাহত হচ্ছে চরমভাবে।

নলকুপে পানি না ওঠায় মুসকিলে পড়েছেন কৃষক, মাছ চাষী, গরুর খামারিরা ও বাসাবাড়ির গৃহিনিরা। বৃষ্টি না হওয়ায় পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় নলকুপ ও সেচপাম্পে পানি উঠছে না। গেলো ভাদ্র ও আষাঢ় মাষে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ভুগর্ভের পানি নিচে নেমে যাচ্ছে যার ফলশ্রুতিতে ফাল্গুন মাস থেকে পানির সংকট দেখা দিতে শুরু করেছে। বৃষ্টি না হলে সমস্যা তীব্র থেকে তীব্রতর হতে পারে।

এমন পানি সংকট দীর্ঘ মেয়াদি হলে চরম ক্ষতির সম্মূখীন হবেন কৃষক সহ নানা শ্রেণীপেশার মানুষ, এমনটাই ভাবছেন স্থানীয়রা। এই মুহুর্তে এক ফসলা বৃষ্টি পারে পানির সমস্যা সমাধান করতে।

কলারোয়ার জয়নগর এলাকা ঘুরে দেখা গেছে, খুব কম সংখ্যাক নলকুপে পানি উঠছে তাও পরিমানে অনেক কম। অধিকাংশ নলকুপে পানি উঠছে না, বাসাবাড়ির সেচ মটর দিয়ে পানি তোলার চেষ্টাও ব্যর্থ। ভোর সকালে মোটরে পানি উঠছে তাও খুব সীমিত।

কলারোয়ার ধানদিয়ায় সেচপাম্প চালক সাংবাদিক হাবিবুল্লাহ বাহার জানিয়েছেন, সেচ পাম্পে পানি কম উঠছে প্রয়োজনের তুলনায়। ধানের জমিতে প্রতিদিন পানি দিতে হচ্ছে, দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন পাম্প চালাতে হচ্ছে।

কলারোয়ার জয়নগরের একাধিক ব্যক্তির কাছ থেকে জানা গেছে, টিউবয়েল ও পানির পাম্পে পানি ওঠছে না, যদিও উঠছে তা সীমিত সংখ্যাক টিউবওয়েলে তাও খুব সামান্য পরিমান। এতে তারা চরম বিপাকে পড়েছেন। ঘরোয়া কাজে পানির চাহিদা মেটাচ্ছে পুকুর কিংবা নদীর পানি দিয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়