Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ। বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি বিষয় সমূহ ছিল । ক) ২০২১ সনে অনুষ্ঠিত বার্ষিকবিস্তারিত পড়ুন
কেশবপুরের সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

যশোরে কেশবপুরে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রভাষক রুবিয়া খানম ও অভিভাবক আব্দুসবিস্তারিত পড়ুন
শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

আগামী ২ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সুব্রত পাল (সিআইপি) সাতক্ষীরায় আগমন ও শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট হল রুমে সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহিদবিস্তারিত পড়ুন
নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ নভেম্বর ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। বেলা সাড়ে ১১টা। বিদ্যালয়ে চলছে কার্যক্রম।উজ্জ্বল রায়, হঠাৎ ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে একটি শ্রেণিকক্ষে। ভেঙে যায় বেঞ্চ ও চেয়ার। মেঝেতে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে সেসব পলেস্তারা। তবে শিক্ষার্থীরা তখন কক্ষে না থাকায় রক্ষা পেয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ নভেম্বর ওই ঘটনা ঘটে। বিদ্যালয়ের একতলা ভবনের একটি কক্ষেবিস্তারিত পড়ুন
ভারতের কলকাতায় দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি এমপি রবি

“দেখা হলে কোনদিন বলে দেব সব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে একটি সহজ পাঠ’র আয়োজনে এক সন্ধ্যায় দীধিতির কবিতায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ভারতের কলকাতা তপন থিয়েটারে দীধিতি চক্রবর্তী’র সভাপতিত্বে দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ একইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্মাণাধীন রাস্তার ধুলায় অতিষ্ঠ জনজীবন

কলারোয়ার খোরদো টু কলারোয়া প্রশস্ত করণ সড়কের সলিমপুরের হাজী নাসির উদ্দিন কলেজ থেকে খোরদো বাজার পর্যন্ত ধুলা বালির সাগরে ভাসছে। এলাকার সাধারণ পথচারী ও স্কুল গামী ছাত্র-ছাত্রীদের জনজীবন অতিষ্ঠ। প্রতিদিনই ধুলার দূষণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন রাস্তায় চলাচলকারীরা। বেশ কয়েক মাস আগে সড়কের ম্যাকাডোমের কাজ শেষ হয়েছে। সেজন্য সড়কের দুই পাশে মাটি ফেলা হয়েছে। এছাড়া উপর দিয়ে যানবাহন চলাচলের কারণে ধুলাবালির পরিমাণ বেড়েছে আরো বহু গুণ। এতে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ধুলারবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে বিদ্যুৎ-জ্বালানি খাতে সহযোগিতা দেবে ভারত

বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত সহযোগিতা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দেবে ভারত। প্রণয় ভার্মা বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াবিস্তারিত পড়ুন
বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা দলে যে পরিবর্তন আসছে

নক আউট পর্বে ভালোই দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে বাজে খেলে হারটাই আর্জেন্টিনার সব হিসাব এলোমেলো করে দিয়েছে। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা। তবে পরের রাউন্ডে যেতে হলে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিল তারা হলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাকবিস্তারিত পড়ুন
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও রেমিট্যান্স পাঠানো যাবে : কেন্দ্রীয় ব্যাংক

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশ, রকেট ও উপায়ের মতো আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডাররা প্রবাসী আয় প্রত্যাবাসনের জন্য (দেশে আনার জন্য) বিদেশস্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিমবিস্তারিত পড়ুন
৮ আট শর্তে রাজশাহীতে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

অবশেষে রাজশাহীতে আট শর্তে বিএনপিকে বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়। আরএমপির বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত অনুমতিপত্রটি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ আয়োজন ও মাইক ব্যবহারের অনুমতি আছে। এ বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ ডিসেম্বর রাজপাড়া থানার মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা যাবে। তবেবিস্তারিত পড়ুন

