শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বকর (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মৃতঃ আলীবক্স মোড়লের পুত্র এবং তালা উপজেলা জেএসডি’র সভাপতি ছিলেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসন্তান রেখে গেছেন। তালা উপজেলা (ভারপ্রাপ্ত ) নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তযোদ্ধা মোড়ল আব্দুর রশীদ, জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, জেলা জেএসডি সভাপতি মীর জিল্লুর রহমান, জেএসডি নেতা গোবিন্দ ভদ্র প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শোক প্রকাশ : বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেসক্লাব, তালা জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা জেএসডি সভাপতি মীর জিল্লুর রহমান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।

বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এমএ ফয়সাল,যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,কে রায়হান , ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, মোঃ নূর ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, রিয়াদ হোসেন, সৈয়দ মারুফ হোসেন, সন্তোষ ঘোষ, মুকুল হোসেন, সৌমেন মজুমদার, সেলিম হোসেন, সেফালুর আলম লিটন, তাপস সরকার, আসাদুল ইসলাম শেখ বিল্লাল হোসেন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২