Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আ.লীগের আরো সাফল্য দেখানোর সুযোগ আছে : ফরেন পলিসিকে কুগেলম্যান

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা যেমন আছে, তেমনি অনেক সাফল্যও আছে। আওয়ামী লীগ সরকারের এখনো জনপ্রিয়তা আছে। এই সরকার দেশের জন্য আরো সাফল্য আনতে পারে। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনিশিয়েটিভের পরিচালক মাইকেল কুগেলম্যান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আন্তর্জাতিকবিষয়ক প্রবীণ সাংবাদিক মার্ক লিওন গোল্ডবার্গ। সাক্ষাৎকারটি ফরেন পলিসির পডকাস্টে প্রকাশিত হয়েছে। ২০১০ সালের দিকে বাংলাদেশ সফরের কথাবিস্তারিত পড়ুন
অনুভূতি || মোঃ আব্দুর রাজ্জাক

অনুভূতি মোঃ আব্দুর রাজ্জাক আমি পাঞ্জাবী পরেছি চোখে সুরমা মেখেছি, হাতে তসবী ধরেছি আমি কার যেন রঙে রঙিন হয়েছি।। এখন জায়নামাজ বিছায়ে উঠবো তারপরে মন আমার মদিনায় চলেছে ; আল্লাহু আল্লাহু বলে ডাকি আমি প্রভূকে মন আমার আকাশেতে ভেসেছে।। হৃদয়ের মাঝখানে শান্তির দূত এসে বসেছে ; দোয়া কর তুমি হে পাই যেন তাহারে যে আমার সৃষ্টি করেছে।।
কালিগঞ্জে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ সমাপ্ত

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নতুন পাঠ্যক্রমের প্রচার শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ বিষয়ক ৫ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ রবিবার (১৫ জানুয়ারী) সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদকে প্রশিক্ষণ বাস্তবায়নে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় গণিত বিষয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষ থেকে উপহার তুলে দেওয়ার হয়। তিনি সমাপ্তি অনুষ্ঠানে তার বক্তব্যবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কুশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও মুরাল উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও বিজয় কলরব ১৯৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুশুলিয়া ইউনিয়নে নবনির্মিত আড়াই লক্ষ টাকা ব্যয় এ বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন সাতক্ষীরা-০৪ সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ মহিলা কলেজে প্রতিষ্ঠাতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ানুষ্ঠান

কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট আলহাজ্ব এম মনসুর আলী ও তাঁর সহধর্মিণী বেগম রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ মন্ডল, শ.ম মমতাজুর রহমান, সুফিয়া খাতুন, নজরুল ইসলাম, তৌহিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শেখবিস্তারিত পড়ুন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবার্চনী প্রস্তুতি সভা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক নিবার্চনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের মুনজিতপুরস্থ সদর সংসদ সদস্যের কার্যালয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে এ নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন
মণিরামপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা

দক্ষিণ এশিয়ার সার্ক ভুক্ত রাষ্ট্রের বৃহত্তম মানবাধিকার সংগঠন ও বাংলাদেশ নির্বাচন পর্যাবেক্ষক সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোরের মণিরামপুর উপজেলা কমিটির নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি-২০২৩) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ‘দৈনিক গ্রামের কাগজের’ স্থানীয় প্রতিনিধি এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় উদ্দীপন এনজিও’র অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

উদ্দীপন এনজিও যশোর জোনের আওতাধীন সাতক্ষীরা অঞ্চলের সাতক্ষীরা সদর শাখার’ নিজস্ব অর্থয়ানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের রসুলপুর জেলা পরিষদ মোড়স্থ উদ্দীপন এনজিও সাতক্ষীরা সদর শাখার নিজস্ব অর্থয়ানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন উদ্দীনপন এনজিও সাতক্ষীরা অঞ্চলের’ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান ও সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদুল ইসলাম। কম্বল বিতরণেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার গাভা আইডিয়াল কলেজ এমপিওভূক্ত হওয়ায় এমপি রবিকে শুভেচ্ছা

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা আইডিয়াল কলেজ এমপিওভূক্তকরন হওয়ায় সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাভা আইডিয়াল কলেজ গর্ভনিং বডির সদস্য ও কলেজের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ। শনিবার কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং শুভেচ্ছা জানান। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি এমপিওভূক্ত হওয়ায়বিস্তারিত পড়ুন
সব যানবাহনে ভাড়া বেড়েছে শুধু ট্রেনে বাড়েনি : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সব যানবাহনে ভাড়া বেড়েছে শুধু ট্রেনে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী বলেছেন এটা সেবামূলক। সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই কাজ করা হচ্ছে। শনিবার দুপুরে চাষাড়া রেলস্টেশন ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট টি২ এবং টি১ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, ঢাকা থেকে পদ্মা লিংক প্রোজেক্টের জন্যবিস্তারিত পড়ুন

