রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা

দক্ষিণ এশিয়ার সার্ক ভুক্ত রাষ্ট্রের বৃহত্তম মানবাধিকার সংগঠন ও বাংলাদেশ নির্বাচন পর্যাবেক্ষক সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোরের মণিরামপুর উপজেলা কমিটির নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি-২০২৩) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ‘দৈনিক গ্রামের কাগজের’ স্থানীয় প্রতিনিধি এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান।

জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ‘দৈনিক সত্যপাঠ’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি রেজাউল করিম রয়েল ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য দেন- মণিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী মোঃ মাহাবুবুর রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ‘দৈনিক যশোর’ পত্রিকার স্টাফ রিপোর্টার জিএম ফারখ হুসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য ও উপজেলা কমিটির উপদেষ্টা কবি সন্তোষ কুমার দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে মণিরামপুর উপজেলা কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের হাতে সনদপত্র ও আইডি কার্ড তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মণিরামপুর উপজেলা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মণিরামপুর ও রাজগঞ্জ এলাকার সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম