বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় উচ্ছেদ করা জায়গা দখলের চেষ্টা, ফের উচ্ছেদ করলেন এসিল্যান্ড

সাতক্ষীরা শহরের প্রাণী সম্পদ মোড় এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ করা জায়গা আবারও দখল করার অভিযোগ পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী সরেজমিনে গিয়ে দখলকারীদের উচ্ছেদ করেন। উচ্ছেদের পর আবারও ঐ জমি দখল হচ্ছে দেখে রেকর্ড ও দলিল মূলে ঐ জমির দাবীদার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. মেহের আলির দুই পুত্র মো. শাহিন হোসেন ওবিস্তারিত পড়ুন

নড়াইলে মুক্তিযুদ্ধের স্মৃতি নির্মিত হলেও জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি

নড়াইল পৌরসভার চিত্রা নদীর তীরে দুই বছর আগে মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা নির্মিত হলেও এখনো তা জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এটি এখন পরিণত হয়েছে ময়লার স্তূপে। এখানে মানুষের মল ত্যাগের ঘটনাও ঘটছে। এদিকে এ স্থাপনার দেয়ালে নড়াইল জেলার মুক্তিযোদ্ধাদের যে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে তা অসম্পূর্ণ ও ভুল। জানা গেছে, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর প্রকল্পের আওতায় নড়াইল শহরের কুড়িগ্রামেবিস্তারিত পড়ুন

দূর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল চেকপোস্টে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও ১৭৯ বিএসএফ’র পেট্রাপোল ক্যাম্প কমান্ডার শ্রী ডি সানিয়েলের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় সেখানে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং পেট্রাপোল বিএসএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি’র বেনাপোল আইসিপি ক্যাম্পবিস্তারিত পড়ুন

নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবককের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে চয়ন বিশ্বাস (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার (৩ অক্টোবর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চয়ন বিশ্বাস নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, চয়ন পূর্ব পরিচয়ের সূত্র ধরে নড়াইল পৌর এলাকার কুড়িগ্রামের এক কলেজ ছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধায়বিস্তারিত পড়ুন

আগামী বছরই বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে : প্রধানমন্ত্রী

২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক মন্দা আরও ব্যাপকভাবে দেখা দিতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশের নাগরিকদের প্রতিটি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকেশ্বরী জাতীয় মন্দির অঙ্গনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে অনুরোধ করব কারো কোনো এলাকায় ১ ইঞ্চি জমিও যেনবিস্তারিত পড়ুন

বাংলাদেশি কোনো আম্পায়ার নেই বিশ্বকাপে

বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মঞ্চে আম্পায়ারিং করে বেশ নাম কুড়িয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচেও ছিলেন দুর্দান্ত। যার ফলে এশিয়া কাপের মঞ্চে দুই দলের মধ্যকার দুই সাক্ষাতেই দায়িত্ব ছিল মুকুলের উপর। কেবল ভারত-পাকিস্তান ম্যাচ নয়, ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে এশিয়া কাপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশি এই আম্পায়ারকে। সেই সময় তিনি জানিয়েছেন, লক্ষ্য এবার আরও বড়। তবে সেই স্বপ্ন সহসাই পূর্ণ হচ্ছে না বাংলাদেশি এইবিস্তারিত পড়ুন

গাড়িতে বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় ১টা ৩৫ মিনিটে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিট) গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নিহত শান্তিরক্ষীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৈনিক জসিম উদ্দিন (৩১), নিলফামারীর ডিমলার সৈনিক জাহাংগীর আলম (২৬) এবং সিরাজগঞ্জেরবিস্তারিত পড়ুন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে। নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন এ তিন বিজ্ঞানী। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেবিস্তারিত পড়ুন

আঙুলের ছাপ না মিললেও ভোট দিতে পারবেন ভোটাররা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে যেসব ভোটারের আঙুলের ছাপ মেলে না তাদের ভোটদানের সুযোগটি আইনি কাঠামোয় আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সর্বোচ্চ এক শতাংশ ভোটার এ সুযোগ পাবেন। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সোমবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পিস্তল ও গোলাবারুদসহ যুবক আটক

সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পিস্তল ও গোলাবারুদসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে সদর উপজেলার আলীপুর ঢালিপাড়া এলাকা থেকে অস্ত্রধারী যুবককে আটক করা হয়। আটককৃত যুবক দেবহাটার বহেরা গ্রামের শওকত আলীর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৪/৪-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালানবিস্তারিত পড়ুন