বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল থেকে শুরু হয় প্রতিমাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘চোখ ওঠা’ রোগ ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে!

সারাদেশের মতো বেশ কিছুদিন ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পৌর সদর সহ গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘চোখ ওঠা’ রোগ। কনজাংকটিভাইটিস বা চোখের প্রদাহজনিত ছোঁয়াচে এ রোগটিতে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে শিশু ও বয়স্কদের মধ্যে রোগটি ছড়াচ্ছে বেশি। লক্ষণ হিসেবে রোগীদের মধ্যে চোখ লাল হওয়া, ব্যথা, ফুলে যাওয়া ও পানি আসার সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত গ্রীষ্মে এ রোগ দেখা দিলেও এবার শরতেই এ রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত এক সপ্তাহে কনজাংটিভাইটিসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুলকে সংবর্ধনা

দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা ও ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে৷ বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়৷ গত ২৪ সেপ্টেম্বর শনিবার যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়৷ কলারোয়া থানা জামে মসজিদের ইমাম শিক্ষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন

আশাশুনির কুল্যায় দশমীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

আশাশুনির কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বালুয়া নদীতে বাশিরাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মহিষাডাঙ্গা পুজা উদযাপন পরিষদ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সোনা বাধাল, মহিষাডাঙ্গা, কুলপোতা, শাহাপুর, বারানগর, খাশেরাবাদ ও মেষারডাঙ্গা নৌকা দল অংশগ্রহণ করে। সোনা বাধাল নৌকা দল ১ম স্থান ও কুলাপোতা নৌকা দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রভাষক হিরুলাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

খুলনার বিভিন্ন সড়কের উন্নয়নে ৭৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

খুলনা মহানগরীর হাসপাতাল ও বাজার কেন্দ্রিক সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। এ জন্য ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিসিআরআর)’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী বছর শুরু হবে সড়ক সংস্কারের কাজ।মঙ্গলবার (০৪ অক্টোবর) প্রকল্পের আওতায় কি কি কাজ হবে সেসব বিষয় চূড়ান্ত করতে খুলনায় আসেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের। পরে নগরবিস্তারিত পড়ুন

তালায় অধিকাংশ পরিবারের কেউ না কেউ আর্সেনিকে আক্রান্ত

তালা উপজেলায় সুপেয় পানির অভাবে গত ২০ বছরে পানিবাহিত রোগ আর্সেনিকে আক্রান্ত হয়ে এক গ্রামের অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আর্সেনিকের নাম শুনলেই আঁতকে উঠেন উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের বাসিন্দারা। দেশের মধ্যে সর্বপ্রথম আর্সেনিক শনাক্ত হয়েছিল এই গ্রামে। জানা গেছে, প্রতি বছর কৃষ্ণকাটি গ্রামের অনেকে আর্সেনিকে আক্রান্ত হন। চিকিৎসার অভাবে অনেকে দীর্ঘ কয়েক বছর ধরে আর্সেনিকের ব্যাধি বয়ে বেড়াচ্ছেন। শরীরে আর্সেনিকের উপসর্গ দেখা দেওয়ায় নানা ধরনের সমস্যায় ভুগছে এখানকার মানুষ।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে ১০৮টি পুজা মন্ডপের প্রতিমা বিসর্জন

আশাশুনিতে ১০৮টি পুজা মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আশাশুনি সদর দূর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন করেন মানিকখালীর খোলপেটুয়া নদীতে। বিসর্জনকালে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপদ পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সেক্রেটারী রনজিৎ বৈদ্য, সদর দূর্গাপুজা কমিটির সভাপতি প্রভাষক রতন অধিকারীসহ শত শত ভক্তবৃন্দ। উপজেলা পুজা উদযাপদ পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্য জানান বুধবার শারদীয় দূর্গা উৎসবের দশমীর দিনে উপজেলার ১১টি ইউনিয়নের ১০৮টি পুজা মন্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ কোটি ৫৬ লাখের বেশি মানুষ। মঙ্গলবার (৪ অক্টোবর) একদিনেই সারাদেশে সাড়ে চার লাখের বেশি মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে হয়েছে, টিকাদান কার্যক্রমের শুরু থেকে দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬বিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর পিতা মিজানুর রহমান পেশায় একজন আইনজীবীর সহকারি। জানা যায়- নিহত জান্নাতুল ফেরদৌস এদিন সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে বাড়ীর সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির স্বজনরা পুকুর থেকে তার ভাসমান মরাদেহ উদ্ধার করে। একমাত্র শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তারা :

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সম্প্রীতির সেতুবন্ধন

বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। আর তাই সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণে সাতক্ষীরা প্রেসক্লাবের ‘সম্প্রীতির সেতুবন্ধন’ নামক এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত ‘সম্প্রীতির সেতুবন্ধন’ অনুষ্ঠানে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজে বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২বিস্তারিত পড়ুন