শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন, লালন সভাপতি, দীপু সম্পাদক

আশাশুনিতে উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ মিলনায়তনে বড়দিন উদযাপন কমিটি গঠন কল্পে সভায় সভাপতিত্ব করেন লালন সরকার।

দীপঙ্কর সরকার দিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চার্চের পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার, পিউস হালদার সুভাষ দাশ, রবার্ট মন্ডল, যাকব আচারী, তুষার দাশ, সবুজ গোলদার, উত্তম মন্ডল, বিপ্লব সরকার, রত্না সরকার, নীলা গোলদার সহ ৩৬টি চার্চের প্রতিনিধিবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা বড়দিন উদযাপন কমিটিতে বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডলকে প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার ও পিউস হালদারকে উপদেষ্টা করা হয়।

এছাড়া লালন সরকারকে সভাপতি, সুভাষ দাশকে সিনিয়র সহ-সভাপতি, জকিম সিং ও জগদীশ মন্ডলকে সহ-সভাপতি, দীপঙ্কর সরকার দীপুকে সাধারণ সম্পাদক, সানী দাশকে যুগ্ম-সম্পাদক ফিলিপ সরকারকে সহ-যুগ্ম সম্পাদক, রবার্ট মন্ডলকে সাংগঠনিক সম্পাদক, চিনি দাশকে সহ-সাংগঠনিক সম্পাদক, যাকব আচারীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশ^নাথ দাশকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, তুষার দাশকে দপ্তর সম্পাদক, রনজিত মন্ডলকে সহ-দপ্তর সম্পাদক, সবুজ গোলদারকে অর্থ সম্পাদক, অশোক মন্ডলকে সহ-অর্থ সম্পাদক, উত্তম মন্ডলকে আইন বিষয়ক সম্পাদক, প্রসাদ মন্ডলকে শিক্ষা, সাহিত্য ও গবেষনা সম্পাদক, সাধন মিস্ত্রীকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অরুন গোলদারকে ধর্ম বিষয়ক সম্পাদক, মথি সিংকে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, বিপ্লব সরকার বাবুকে শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, অনিমেশ সরকারকে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, রত্না সরকারকে মহিলা সম্পাদিকা, নীলা গোলদারকে সহ-মহিলা সম্পাদিকা ও আনন্দ মন্ডলকে ১নং সদস্য করে মোট ৪১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর সোমবার আশাশুনি উল্লেখিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে কমিটির সভাপতি ও সম্পাদক সূত্রে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার