Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

“স্বেচ্ছায় করব রক্তদান, হাসবে রোগী বাচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে উপজেলা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নলতা ডায়াবেটিক সেন্টার ও ডিজিটাল ল্যাব এর সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরমেয়র চিশতিসহ পৌর বিএনপির ১০ নেতা আটক

নবগঠিত পৌর বিএনপির সভা চলাকালে পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়। পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব। এছাড়া আটক করা হয়েছে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকে। জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিতবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের মাঠ জুড়ে সবুজের সমারোহ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। কৃষকের সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ আমন ধান ক্ষেতের মাঝে। এই সবুজ আমন ধান ক্ষেত ঘিরে কৃষকের রয়েছে অনেক স্বপ্ন। বাজারে ধানের সঠিক মূল্য পাওয়া না গেলেও। কৃষক ধান চাষ ছাড়ছেন না। ঘরের ধানের ভাত খাবেন এই আশায়। আবার ধান কেটে ঘরে তুলে জমিতে চাষ করবেন রবি শস্য। রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে সবুজের সমারোহ দেখা গেছে। মাত্র একমাস আগে আমন চারা রোপণবিস্তারিত পড়ুন
আবারও চিনির দাম বাড়ানোর প্রস্তাব

চিনির দাম আবার বাড়াতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রোববার এ কথা জানিয়েছেন কমিশনের উপপরিচালক মাহমুদুল হাসান। বাজার বিশ্লেষণ করে ট্যারিফ কমিশনের পক্ষ থেকে চিনির দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার এক মাসের মধ্যে আবার দাম বাড়ানোর প্রস্তাব করা হলো। মাহমুদুল হাসান বলেন, প্রতি মাসে একবার মূল্যবৃদ্ধির প্রস্তাব চিনি পরিশোধনকারীরা দিয়েই থাকে। সে হিসেবে অক্টোবর মাসেও এমন একটি প্রস্তাব এসেছে। তবে এখনো এ নিয়েবিস্তারিত পড়ুন
দ্রব্যমূল্যের পাগলাঘোড়া নিয়ন্ত্রণে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দাবি করেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেও সরকারের নানা উদ্যোগের কারণে দ্রব্যমূল্যের পাগলাঘোড়া নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ কার্যক্রমে নিয়োজিত তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন। মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমবে। তবে কতটা বাগে এসেছে জানতে পারবেন দুই একদিনের মধেই। আপনারা বারবার প্রশ্ন করেন মূল্যস্ফীতি নিয়ে। তবে বলতেবিস্তারিত পড়ুন
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন

ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আরও ৩ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়। এর আগে দুই দফায় মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ভারতে ইলিশ রপ্তানিকারক অনুমোদিতবিস্তারিত পড়ুন
‘জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, র্যাব আরও স্মার্ট’

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, র্যাব আরও স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। সোমবার (৩ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এসে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংকালে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজার উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কিনা জানতে চাইলে র্যাববিস্তারিত পড়ুন
জাতীয় পার্টির সঙ্গে একমত হয়েছে বিএনপি

নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে যুগপৎ আন্দোলন করতে জাতীয় পার্টির (জাফর) সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি। সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির সঙ্গে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের সংলাপবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উৎযাপিত

কলারোয়ায় জাতীয় উৎপাদশীলতা দিবস-২২’ উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(২ অক্টোবর) সকাল ১১ টায় র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র ্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জানান, শুধু শিল্প নয়, কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে। তিনি সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাফজয়ী মাছুরা ও তার পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে সদস্য মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের সাতক্ষীরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যবিস্তারিত পড়ুন

