শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মৌসুম ছাড়া সারের বাড়তি দাম, নেই তদারকি

বোরো বা আমনের মৌসুম না হলেও যশোরের মণিরামপুরে চলতি রবি চাষিদের বাড়তি দামে সার কিনতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই সার ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম কাটছেন কৃষকদের কাছ থেকে। সরকারি দামে কোনো প্রকারের সার পাচ্ছেন না এ অঞ্চলের কৃষক। প্রকারভেদে তাঁদের প্রতিকেজি সার ৪ থেকে ১২ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।
এদিকে সার কিনতে যেয়ে কৃষক দামে ঠকলেও এর কোনো তথ্য নেই উপজেলা কৃষি দপ্তরে। বাজার তদারকিতে দপ্তরটির নেই কোনো উদ্যোগ। গত এক মাসে উপজেলায় এ সংক্রান্ত কোনো অভিযানের খবর পাওয়া যায়নি।
কৃষকরা বলছেন- কেবল মাত্র আমনের মৌসুম শেষ হয়েছে। এখন সরিষা, মসুর, ভুট্টা ও শীতকালীন সবজির মৌসুম চলছে। আমনে আমরা যে বাড়তি দামে সার কিনেছি। এখনো সে দামে সার কিনতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে- উপজেলার বিভিন্ন বাজারে ইউরিয়া ২৫-২৬ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ৩০-৩৪ টাকা, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ড্যাপ) ২২-২৬ টাকা ও মিউরেট অব পটাশ ২৪-২৫ টাকায় কেজি বিক্রি হচ্ছে। সরকারি পরিবেশকরা কিছুটা নিয়ন্ত্রনে সার বিক্রি করলেও বাইরের খুচরা সার বিক্রেতারা ইচ্ছেমত দাম কাটছেন।
উপজেলা কৃষি দপ্তরের তথ্য মতে- চলতি নভেম্বরে উপজেলায় ১৫ মেট্রিকটন ইউরিয়া, ৪.৮৫ টন টিএসপি, ১০.০৫ টন এমওপি এবং ২০.৮৫ টন ডিএপি বরাদ্দ এসেছে। প্রতিকেজি ইউরিয়া ও টিএসপি ২২, এমওপি ও ডিএপি কেজি প্রতি ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
দপ্তরটির ভাষ্যমতে- চলতি মৌসুমে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা, ২০০ হেক্টর জমিতে মসুর, ১ হাজার ৮২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ৯৪ হেক্টর জমিতে ভূট্টার আবাদ হয়েছে।
খেদাপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল কুদ্দুস বলেন- কদিন আগে সরিষা বুনার সময় স্থানীয় বাজার থেকে ২৬ টাকা করে ড্যাব কিনেছি।
মশ্মিমনগর এলাকার কৃষক আব্দুস সাত্তার বলেন- ৬ কাঠা সরিষা বুনিছি। খেতে ছিটানোর জন্য কাঁঠালতলা বাজার থেকে ৬ কেজি ইউরিয়া ও ৬ কেজি ড্যাব ২৫ টাকা করে কিনিছি। দোকানদার অন্য দস্তা সার না নিলে এ সার বেচতে চায়না।
খেদাপাড়া ইউনিয়নের সারের খুচরা পরিবেশক আলী হোসেন বলেন- এ মাসে শুধু ইউরিয়ার বরাদ্দ পেয়েছি। তালিকা করে কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা সার বিক্রেতা বলেন- আমাদের ইউরিয়ার কেজি ২৪ টাকা, টিএসপি ৩১ টাকায়, ড্যাব ১৯ টাকা ও পটাশ ২২ টাকায় কিনতে হচ্ছে। এরপর পরিবহন খরচ আছে। ২-৪ টাকা লাভ না হলে চলব কি করে।
এদিকে কৃষকেরা বলছেন- আমন মৌসুমে বাড়তি দামে সার কিনতে হয়েছে। আমনে যে পরিমান খরচ হয়েছে সে হিসেবে ধানের দাম পাচ্ছি না। সামনে বোরোতে যদি এভাবে বেশি দামে সার কিনতে হয় তাহলে আর ফসল করা হবে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম বলেন- প্রমাণসহ অভিযোগ পেলে অভিযুক্ত সার বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামনে বোরো মৌসুম আসলে সারের ব্যাপারে অভিযানে জোর দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি