Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পদ্মা সেতুতে ৩ মাসে ২০০ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতু উদ্বোধনের পর তিন মাসে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে মোট ২০০ কোটি টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এই হিসেবে তিন মাসে সেতুর নির্মাণ ব্যয়ের শূন্য দশমিক ৬৬ শতাংশ উঠে এসেছে। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, গত ২৬ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০বিস্তারিত পড়ুন
দেশবরণ্যে সাংবাদিক তোয়াব খান আর নেই

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। ২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদকবিস্তারিত পড়ুন
সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা এখন সাতক্ষীরায়

সাফ জয়ের পর প্রথমবারের মতো সাতক্ষীরায় এলেন নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন। বৃহস্পতিবার ভোরে তিনি ছুটিতে বিনেরপোতাস্থ বাড়িতে ফেরেন। পরে তিনি শ্যামনগরে ফুটবল খেলতে যান। তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। বিনেরপোতায় মাসুরা পারভীনদের বাড়িতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়,মাসুরা খাতুন তার মা ফাতেমা খাতুনের সাথে গল্প করছেন। পাশেই ছিল তার মেজ বোন। মাসুরার মা ফাতেমা খাতুন জানান, আমরা গরীব মানুষ। ছোটবেলা থেকে মাসুরার খেলাধুলার প্রতিবিস্তারিত পড়ুন
কপ ২৭ : ক্ষয়-ক্ষতি প্রসঙ্গ অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশকে জোর অবস্থান নেওয়ার দাবি

জাতিসংঘের আসন্ন জলবায়ু সম্মেলনে (কনফারেন্স অব পার্টিস- কপ ২৭) এজেন্ডা হিসেবে ক্ষয়-ক্ষতির বিষয়কে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশকে জোরালো অবস্থান গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন নাগরিক সমাজ প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সিআইআরডিএপি অডিটোরিয়ামে কোস্ট ফাউন্ডেশন, এন অর্গানাইজেশন ফর সোশিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এওএসইডি), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল), ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে আয়োজিত ‘কপ-২৭: সরকারি অবস্থান এবং নাগরিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪৬ মন্দিরে রাত পোহালেই পূজা শুরু, চলছে মন্ডপের শেষ কর্মযজ্ঞ

বছর ঘুরে আবার এসেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। রাত পোহালেই পূজা শুরু, আর তাই শেষ আয়োজন চলছে পূজা মন্ডপগুলোতে। প্রতিমা সাজানোর পালাও প্রায় শেষের দিকে।মন্ডপে আলোকসজ্জা আর উঠোনে আলপনা মেখে ফুটিয়ে তোলা হচ্ছে সৌন্দর্য। প্রতিমার কোথাও যেন সৌন্দয্যের ঘাটতি না থাকে সেদিকে চোখ দিচ্ছেন কারিগররা। এমন কর্মযজ্ঞ চোখে পড়ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সব কয়টি পূজা মন্ডপে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সাতক্ষীরার কলারোয়া শাখা সূত্রে জানাগেছে,কলারোয়া উপজেলার ১২ ইউনিয়ন ওবিস্তারিত পড়ুন
লবণাক্ততায় পুড়ছে সাতক্ষীরা উপকূলের মাটি

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বছরের পর বছর প্লাবিত হয়ে আসছে শ্যামনগর উপকূলীয় জনপদ। সাগরের লবণ পানিতে তলিয়ে যায় এসব এলাকা। ফলে এখানকার মাটিতে দিন দিন বেড়েই চলছে লবণাক্ততা। কমে আসছে মাটির উর্বরতা। কৃষকরা বলছেন, আষাঢ় শ্রাবণ মাসের আগে আমাদের ধান রোপন করা হয়ে যায় কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। জলবায়ুর প্রভাবে লবণাক্তের ভাগ বেড়ে যাওয়ায় আমরা ফসল উৎপাদন করতে পারছি না। সেই সাথে দুর্বল বেড়িবাঁধের কারণে প্রতিবছর উপকূলে লবণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ডিসি অফিসের ৮ কর্মচারিসহ ১১ জনের ৭ বছরের জেল

সরকারি খাস জমি নামপত্তন জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাতক্ষীরার জেলা প্রশাসক কার্যালয়ের আট কর্মচারিসহ ১১ জনকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আদালতে হাজির থাকা সকল আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাড. মজিবর রহমান তথ্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবীতে মানববন্ধন

সাতক্ষীরায় সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবী জানিয়ে মানববন্ধন হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক শেখ জামিনুর রহমান সুমন। উপস্থিত ছিলেন জেলা কমিটির মনোনীত সাধারণ সম্পাদক শাহাজান আলী, দপ্তর সম্পাদক মোসলেম আলী,মহিলা সম্পাদিকা এডভোকেট নুরুন্নাহার, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,শ্যামনগর উপজেলার সভাপতি তাপস কুমার,সাধারণ সম্পাদক আজিবর রহমান, কলারোয়া উপজেলা সভাপতি আকবর আলী প্রমূখ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভাইকে হত্যার উদ্দেশ্য মারপিট ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাতক্ষীরায় সরকারি কর্মচারী জামাতার ইন্ধনে শ্যামনগরে ভুরুলিয়ায় জমির বিরোধ নিয়ে ছোট ভাইকে মারপিট করে জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগরের কাশিমপুর গ্রামের মৃত হারেজ গাজীর ছেলে মুজিবর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন আমার বড় ভাই হাবিবুর রহমানের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এর জের ধরে বড় ভাই তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী :
‘বঙ্গবন্ধু সারা পৃথিবীর শোষিত দুঃখী মানুষের পক্ষে ছিলেন’

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের দরবারে সাহায্য চায়নি। তিনি বলেছিলেন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। অস্ত্র প্রতিযোগিতার অর্থ দিয়ে লেখা পড়া, স্বাস্থ সেবা ওবিস্তারিত পড়ুন

