বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় আদালতে বিচারাধীন জমি দখল নিতে বাদী পক্ষকে হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা গ্রামে ভোগদখলীয় পৈত্রিক ভিটেবাড়ীর জমি নিয়ে আদালতে মামলা চললেও জবর দখল নিতে বাদী পক্ষকে হুমকীর অভিযোগ পাওয়া গেছে। খাজরা গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে আঃ রাজ্জাক গাজীসহ অন্য বাদীরা জানান, তারা বংশ পরম্পরায় ৪০ শতক জমিতে ঘরবাড়ি গাছগাছালী লাগিয়ে দীর্ঘকাল বসবাস করে আসছেন।

এখানে ১৮ শতক জমি বিবাদী মোকিম গাজীর কন্যা ফাতেমার পাওনা আছে, পক্ষান্তরে তাদের দখলীয় স্থানে আমাদের ১৮ শতক জমি রয়েছে, যা বিবাদীরা দখল করেন। আমরা মুর্খ ও স্বামী-স্ত্রী সবাই খেটে খাওয়া মানুষ। আমাদের অজান্তে সমুদয় জমি তাদের নামে রেকর্ড হয়ে যায়। সেই থেকে বিবাদীরা আমাদেরকে নানা ভাবে হয়রানী, জমি জবর দখল চেষ্টা, মারপিট ও হুমকী ধামকী দিয়ে আসছে। আমরা বিজ্ঞ আশাশুনি সহকারী জজ আদালতে দেং ৯৬/২০০০ নং মোকদ্দমায় গত ১৭/৫/২২ তাং ভ্রমাত্মক রায় ও ২৪/৫/২২ তাং ভ্রমাত্মক ডিক্রীর দ্বারা বাদী/আপীলকারী পক্ষ ক্ষুব্ধ, ব্যাথিত ও ক্ষতিগ্রস্থ হওয়ায় উক্ত রায় ও ডিগ্রীর বিরুদ্ধে আপীল করি। দেং আপীল মামলা নং ৬৫/২০২২। বিজ্ঞ আদালত আপীল গ্রহন করেন এবং মামলা চলমান রয়েছে। এছাড়া স্থানীয় ভাবেও বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও ফাতেমা দিং সেখানে তাদের পক্ষের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ইউনিয়ন পরিষদে ধার্য দিনের আগেই আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে দাবী করে তারা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল বিধায় তাদের উপর বিবাদী পক্ষের রক্তচক্ষু, ষড়যন্ত্র ও হুমকী ধামকীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসন, আইন আদালত ও জন প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন