Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা প্রদান

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লিঃ, সাতক্ষীরা এরিয়া কমিটি কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার খুলনা রোড মড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে শহরের “ম্যানগ্রোভ সভাঘর” সেন্টারে আলোচনা অনুষ্টান, কেক কাটা,দোয়া মাহফিল ও মিষ্টি বিতরন করা হয়। পরিষদের সভাপতি ও সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চয়ালী সংযুক্ত ছিলেন সাতক্ষীরা এরিয়ার এরিয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আগরদাঁড়ী ইউপিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এ কেক কেটে মহান স্বাধীনতার স্থপতি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শুভ জন্মদিন পালন হয়। কেক কাটার অনুষ্ঠানে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সচিব জনাব মোঃ আলকাজ আলীসহ সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গ্রামপুলিশগণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, জন্মদিনের কেক কাটা ও মোমবাতি প্রজ্জ্বালন, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতা, আলোচনাবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বাজারের ব্যাগে নবজাতকের লাশ

যশোরের মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের একটি মাঠ থেকে বাজার করা ব্যাগে নবজাতকের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ-২০২২) দুপুরে মণিরামপুরের রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এই নবজাতক সম্পর্কে কোনো কিছু জানাতে পারেনি পুলিশ। স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমানসহ স্থানীয়রা বলেন- এদিন সকালে নেংগুড়াহাট-শয়লাবাজার সংযোগ সড়কের মাঝামাঝি এলাকার বটতলা রাস্তার পাশের ধান খেতে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে প্যাকেটটি খুললে, তার ভিতর লুঙ্গি পেঁচানোবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশের বিশ্বেস অভিযান চালিয়ে বুধবার (১৬ মার্চ) রাতে নড়াগাতী থানার অফিসার ইনর্চাজ সুকান্ত সাহা নেতৃত্বে পুলিশ পরির্দক (তদন্ত) মো: আব্দুল গফুর, এস আই কামরুজ্জামান, এএস আই মিলন মিয়া, এএস আই মো: খলিলুর রহমান, এএস আই মো: আলমগীর, এএস আই মো: শেখ জাহিদ হাচান ও সঙ্গীয় ফোর্স সহ থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে ওয়ারেন্টের ১২ আসামীকে গ্রেফতার করা হয়। আসামী ইউচসুফ গাজী, আল-আমিন গাজী, ইনজিল গাজী,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে এতিম সন্তান ও বিধবা স্ত্রীর সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

প্রতারক গডফাদার চক্রের হাত থেকে সাতক্ষীরার কালিগঞ্জের যুদ্ধপরাধী মামলার স্বাক্ষী কাজী আসাদুল ইসলামের এতিম সন্তান ও বিধবা স্ত্রীর পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের যুদ্ধপরাধী মামলার স্বাক্ষী মৃত কাজী আসাদুল ইসলামের পুত্র ভুক্তভোগী কাজী আবু সাইদ সোহেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
কবি, ও গবেষক নাজমীন মর্তুজা’র জন্মদিন আজ

নাজমীন মর্তুজা, বাংলাদেশের লোকায়ত দর্শন তাড়িত গবেষক, কবি ও কথাসাহিত্যিক। জন্ম, দিনাজপুরের সেতাবগঞ্জ। ১৯৭৭ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে তিনি পৃথিবীর আলো দেখেন। আলোকিত করেন একটি পরিবার। কিন্তু আজ তারই আলোয় উদ্ভাসিত যেন এই ধরণী। গুণি এই মানুষটির আজ ৪৫তম জন্মদিনে কলারোয়া নিউজ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি একরাশ প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। নাজমীন মর্তুজার “বাংলাদেশের ফোকলোর” গবেষণা বইটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাঠে সংযোজিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা বর্তমানেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে এস,এস,সি ও সমমানের পরীক্ষায়-২১’ এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান প্রবাসী সিডনী আ’লীগের সহ সভাপতি কলারোয়ার কৃতি সন্তান বার বার নির্বাচিত সাবেক কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা এসএম আলতাফ হোসেন লাল্টু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষসহ ৪ শিক্ষকের নামে দুদকের মামলা

পরস্পর যোগসাজসে জাল কাগজপত্র সৃষ্টি করে প্রতারণার মাধ্যমে শিক্ষকদের এমপিও ভূক্তিকরণ শেষে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা সরকারি অর্থ বেতন হিসেবে উত্তোলন ও আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদসহ ৪ প্রভাষকের নামে মামলা দায়ের করেছে দুদক। দূর্ণীতি দমন কমিশন দুদক এর প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক প্রবীর কুমার দাস দীর্ঘ তদন্ত শেষে দ-বিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১০৯ ধারায় এই মামলার আবেদন করলে দুদক এর সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারি পরিচালকবিস্তারিত পড়ুন
কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ডায়ালগ

যশোরের কেশবপুরে মানবাধিকার সংগঠন পরিত্রাণ এর আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর), যৌন ভিত্ত্কি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে ইন্টারজেনারেশনাল ডায়ালগ রবিবার সকালে পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপিবিস্তারিত পড়ুন

