Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে স্বপ্নসিঁড়ির মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন জেলার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সদস্যরা। শুক্রবার (০৪ মার্চ) সকাল ৯ টায় চেয়ারম্যানের বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন, সদস্য (প্রচার) সেলিম হোসেন, এস এম বিপ্লব হোসেন, বিশ্বজিৎ দাশ প্রমুখ। এ সময় সংগঠনের ত্রাণ বিতরণ, অসহায় মানুষকে সহায়তাসহ কার্যক্রম তুলেবিস্তারিত পড়ুন
ইউক্রেনে জাহাজে হামলা: সাতক্ষীরায় কাঁদছে ক্যাপ্টেন মনসুরুলের পরিবার

যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। রকেট হামলার কবলে পড়ে জাহাজটির এক নাবিক নিহত হয়েছেন। জীবিত ২৮ জনকে আজ নিরাপদ আশ্রয়ের জন্য সরিয়ে নেওয়া হয়েছে ইউক্রেনের একটি বাংকারে। বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ক্যাপ্টেন মনসুরুল আলম খান (৩৬)। তিনি সাতক্ষীরার নারকেলতলা এলাকার সন্তান। এলাকায় গিনি নামেই পরিচিত তিনি। বাবা সেলিম খান অবসরপ্রাপ্ত বিআরডিসি কর্মকর্তা। ক্যাপ্টেন মনসুরুল আলম খানের বাবা জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কথা বলেছেনবিস্তারিত পড়ুন
নড়াইলের বারইপাড়া সেতুর ক্ষতিগ্রস্ত পিলারের কাজ সম্পন্ন হবে জুনে

নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাটে সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নৌযানের ধাক্কায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর একটি পিলার একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সেতুর ওই পিলারের কাজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুরুতে প্রকল্পের মেয়াদ ছিল দুই বছর তিন মাস। তবে চার বছরেও সেতু নির্মাণের কাজ শেষ হয়নি। সেতুসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত পিলারের কাজ বাদে মূল সেতুর কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। নতুন করে নকশা তৈরি করে পিলারটির কাজবিস্তারিত পড়ুন
পাকিস্তানের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০

পাকিস্তানে পেশোয়ারে শিয়া মসজিদের ভেতরে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের লেডি রিডিং হসপিটালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কেউ জড়িত থাকার দাবি করেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করছে স্থানীয় পুলিশ। শায়ান হায়দার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নামাজ পড়ার উদ্দেশে মসজিদে প্রবেশের মূহূর্তেই শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনিবিস্তারিত পড়ুন
জায়েদ খানকে শপথ পাঠ করালেন ইলিয়াস কাঞ্চন

তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক জায়েদ খান। এ সময় আরও শপথ নেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। শুক্রবার (৪ মার্চ) বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে এ শপথ অনুষ্ঠান হয়। শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারিবিস্তারিত পড়ুন
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি (৪৭) নামে রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন। রুশ সংবাদমাধ্যম প্রাভদার বরাতে ফক্স নিউজ বলছে, ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময় নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর সময়কার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের তথ্যমতে, রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করছিলেন মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। জেনারেলবিস্তারিত পড়ুন
‘রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না : মোজাম্মেল হক

রাজাকারের সন্তানরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিতবিস্তারিত পড়ুন
২৮ নাবিককে রোমানিয়ায় নেয়ার প্রক্রিয়া চলছে

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’–এর ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান মরদেহও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল। গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ইউক্রেনেরবিস্তারিত পড়ুন
তালার জাগরণী হাইস্কুলে দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

তালা উপজেলার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় প্রতিবাদসহ দ্রুত ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে তালা ডাকবাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তালা সরকারী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ও জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস কে কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস কে কামরুল ইসলাম বলেন, তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত। আমার পিতা মৃতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কলারোয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃাতিচারণ ও বীরত্ব গাথা ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যকালে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালিবিস্তারিত পড়ুন

