Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালার খলিলনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৫ মার্চ) সকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। ইউপি সদস্য মেহেদী হাসান পাড়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বক্কার, বীর মুক্তিযোদ্ধা সমর সরদার, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
তালায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

সাতক্ষীরা তালায় মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার। বিশেষ আলোচক ছিলেন বীরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে ইংরেজি প্রভাষক মোঃ জুবাইর ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবীন বরণ অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বাংলা প্রভাষক ও দৈনিক শার্শা বার্তার উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল আমিন, আরবিবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টায় ৭ জনের নামে মামলা

যশোরের মনিরামপুরে বোমা মেরে মশিউর রহমান নামে এক ইউপি সদস্যকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (০৩ মার্চ-২০২২) বিকেলে মেম্বর নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (মোবারকপুর) সাবেক ইউপি সদস্য আমজেদ আলী খাঁন, মোবারকপুর গ্রামের আসাদুজ্জামান, মনিরুজ্জামান মনি, আল আমিন, শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম ও নাজমুল ইসলাম খাঁন। এর আগে গত বুধবার (০২ মার্চ-২০২২) রাতে উপজেলার রাজগঞ্জ বাজারেরবিস্তারিত পড়ুন
মণিরামপুর বাজারে রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট

যশোরের মণিরামপুর বাজারের মেইন রোড প্রশস্তকরণ, পানি নিষ্কাশন, পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। শনিবার (০৫ মার্চ-২০২২) বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখে মণিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ অবস্থান ধর্মঘট পালিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ রাজার পরিচালনায় বক্তব্য রাখেন- সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাধারণবিস্তারিত পড়ুন
মণিরামপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক

যশোরের মণিরামপুরে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনগনের হাতেনাতে ধরা পড়েছে শহীদ শিমুল বকা (৩৬) নামের এক যুবক। সে যশোর কোতয়ালি উপজেলার নরেদ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা যায়। শুক্রবার (০৪ মার্চ-২০২২) সন্ধ্যার দিকে মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের নামযজ্ঞানুষ্ঠানে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে- নামযজ্ঞানুষ্ঠানে আসা এক দর্শনার্থী তার ব্যবহৃত পালছার মোটরসাইকেলটি নামযজ্ঞানুষ্ঠানের মাঠে রেখে পাশের একটি দোকানে যায়। এমন সময় চোরচক্রের সদস্য বকা ওই মোটরসাইকেলটির তালা ভেঙ্গে নিয়েবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ও মতবিনিময়

রাজগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ ২০২২) বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন- সহ-সভাপতি মো. মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান ও মো.বিস্তারিত পড়ুন
মণিরামপুরে শ্বশুরের বিরুদ্ধে বৌমাকে ধর্ষণের অভিযোগ

মণিরামপুরে শ্বশুর কর্তৃক বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৪ মার্চ ২০২২) থানায় অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা জানান- বছর দেড়েক আগে উপজেলার ঝাঁপা গ্রামের আনিছুর রহমানের ছেলে সুমনের সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের ৭ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সপ্তাহ খানেক আগে মেয়ে তার বাড়িতে চলে আসে। পরে শ্বশুর বাড়ির লোকজন নিতে আসলেও মেয়ে যেতে রাজি হয়নি।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স এর শাখা অফিস উদ্বোধন

কলারোয়ায় গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এর শাখা অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪মার্চ) বিকালের দিকে কলারোয়া ডাকবাংলা নিকটস্থ ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের বিপরীতে ওই গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর শাখা অফিস এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একই সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নতুন গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন-গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ এরবিস্তারিত পড়ুন
শার্শায় পালবাড়ি দুর্বৃত্তদের হানা : ভেঙে দিলো মাটির তৈরী ২৫০ রিং

যশোরের শার্শা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালবাড়ি এলাকার পালপাড়ায় ঢুকে দুর্বৃত্তরা রাতের আধারে পালেদের তৈরী আড়াইশোর (২৫০) মত মাটির রিং ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ, বিশ হাজার টাকা। স্থানীয় পালপাড়ার নির্মল পাল, অন্ন পাল, আশ্বিন পাল, ও খগেন পাল, জানায়, আগেও অনেক বার আমাদের কষ্টের তৈরি জিনিসপত্র দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে, কিন্তু আমরা ভয়ে কোন কিছু করতে পারিনা। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আবারও আমাদের মাটির তৈরীবিস্তারিত পড়ুন

