বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান ছিনিয়ে নেয়ায় যুবকের আত্মহত্যা

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান ছিনিয়ে নেয়ার ঘটনায় সৎ পিতাসহ মায়ের উপর অভিমানে আব্দুর রহমান নামের (২২) এক যুবক আত্মহত্যা করেছে। রোববার সকাল আটটার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের কুপোট গ্রামের গাইনেরছিলে গ্রামে ঘটনাটি ঘটে।

স্ত্রীকে মোবাইল রিচার্জ করার অজুহাতে দোকানে পাঠিয়ে শোবার ঘরের আড়ার সাথে নেট জালের ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পাশর্^বর্তী কুপোট গ্রামের সামছুর শেখের ছেলে আব্দুর রহমান মায়ের সাথে তার দ্বিতীয় স্বামীর সংসারে দীর্ঘদিন ধরে বসবাস করছিল।

স্থানীয়রা জানায় কয়েকদিন আগে মায়ের দ্বিতীয় স্বামী সাহেব আলী আব্দুর রহমানের রোজগারের একমাত্র উৎস ভ্যান ছিনিয়ে নেয়। পারিবারিক কলহের জেরে নিজের টাকায় কিনে দেয়া ভ্যান সৎ পিতা ছিনিয়ে নেয়ার পর বেকার হয়ে পড়া আব্দুর রহমান পাশের একটি মাছের সেটে কাজ নেয়।

একদিন আগে তার সৎ পিতা ইতিপুর্বে তার কিনে দেয়া মোবাইল ফোনসহ আরও কিছু জিনিসপত্র নিয়ে নেয়ার পাশাপাশি বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। এসব ঘটনার জেরে রোববার সকালে দুই মাস আগে বিবাহিত স্ত্রীকে বাড়ির বাইরে পাঠিয়ে সে এমন কান্ড ঘটায়।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম জানায় ভ্যান ও মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র নেয়ার পর সাহেব আলী ও রহমানের মা তাকে গালিগালাজ করে বাড়ি ছেড়ে যেতে বলে। এক পর্যায়ে সকালে তাকে মোবাইলে রিচার্জ করে দেয়ার জন্য বাইরে পাঠিয়ে সে আত্মহত্যা করে।

সাহেব আলী জানায় বাদানুবাদে জাড়ানোর কারনে তার স্ত্রী রহমানকে ভ্যান রেখে দিতে বলেছিল। তবে এমন কান্ড ঘটাবে সেটা অনুমানও করা যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের