বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক কালের চিত্র অফিসে হামলার নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত হয়ে যাওয়া সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক কালের চিত্র অফিসে হামলা হয়েছে।

এই হামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ সম্পাদিত দৈনিক কালের চিত্র অফিসের জানালা দরজা ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলাকারীরা অধ্যক্ষ আবু আহমেদকে নানাভাবে গালিগালাজ করেছে। সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন দৈনিক কালের চিত্র অফিসে এই ন্যাক্কারজনক হামলার জোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। যে বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

রোববার দুপুরে সাংবাদিক ঐক্য’র আহবায়ক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, শ্রমিক ইউনিয়নের দুইটি বিবাদমান গ্রুপের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে একটি সুবিধাবাদী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে। আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া নির্বাচন নিয়ে শ্রমিকদের মতবিরোধ থাকতেই পারে। তাই বলে এ ঘটনার জেরে দৈনিক কালের চিত্র অফিসে প্রকাশ্যে হামলা করা নিন্দনীয় অপরাধ।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার রাতেও একইভাবে কালের চিত্র অফিসকে লক্ষ্য করে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করে। বিবৃতিতে বলা হয়, এই হামলা সংবাদপত্রের ওপর হামলা। এই হামলা সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা। আমরা এই হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহাবুবর রহমান, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরী, সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম এবং সদস্য সচিব আমিনা বিলকিস ময়না। প্রেসবিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ