বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের আয়বর্ধকমূলক প্রশিক্ষণের সমাপনী দিনে চেক বিতরণ

সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) সদস্যদের জীবনমান উন্নয়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় উন্নয়ন সংগঠন স্বদেশ একশনএড বাংলাদেশ’র ব্যবস্থাপনায় মাছ চাষ, ছাগল পালন, সবজি চাষ, হাঁস-মুরগি ও কবুতর, উদ্যোক্তা উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ক আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণে এসিড সারভাইভারদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণে পাঁচটি ব্যাচে মোট ৭৫ নারী-পুরুষকে প্রশিক্ষণ গ্রহণ করে।

৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শহরের কাটিয়া টাউন বাজাস্থ জেলা কৃষি সম্প্রসারণ বিষয়ক অধিদপ্তর (খামারবাড়ি) প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফারুক রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, একশনএইড বাংলাদেশ’র প্রকল্প সমন্বয়কারী শওকত আকবর ফকির ও একশনএইড বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার, (ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি) নুরুন নাহার বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২