Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার রামভদ্রপুরে কৃষক লীগের কমিটি গঠন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন কৃষক লীগের উদ্দোগে ৭নং ওয়ার্ড রামভদ্রপুর গ্রামের কৃষক লীগের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টার মাষ্টার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান মাসুদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসন, কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সভাপতি সাগর হোসেন, ইউনিয়ন কৃষক লীগের আহবায়কবিস্তারিত পড়ুন
কেউ পাস করেনি ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে ভার্চুয়ালি গণভবন থেকে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। মাদরাসাবিস্তারিত পড়ুন
১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস

এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে সময় দেয়া তথ্যে এমনটা জানা গেছে। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মাদ্রাসা বোর্ড। দেশের ১ হাজার ৩টি মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী এবার আলিমবিস্তারিত পড়ুন
মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা : প্রধানমন্ত্রী

করোনা মহামারিতে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসির ফলাফল ঘোষণা শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘করোনার কারণে স্বশরীরে হাজির হতে পারলাম না। এটা দুঃখজনক।’ ফলাফল ঘোষণার আগে করোনা পরিস্থিতিতে ৪৪ দিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার করায় শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বর্তমান যুগে আমাদেরবিস্তারিত পড়ুন
শাহবাগে রাস্তার পাশে পরিত্যক্ত বক্সে ২ নবজাতকের মরদেহ

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে পরিত্যক্ত একটি বক্স থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতক দুটির বয়স সর্বোচ্চ ১-২ দিন। এসআই শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো ওইবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী শনিবার সন্ধায় গয়ড়া বাজার ক্লাবে ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মাষ্টার মাহবুব রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান মাসুদ পলাশ। আরও উপস্থিত ছিলেন- কৃষক নেতা ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক, মোঃ রফিক গাজী, মহিবুল্লা মন্ডল, মোঃ শওকত হোসেন, মোঃ হজরত আলী প্রমুখ।
সাতক্ষীরায় করোনারোধে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে মাস্ক বিতরণ

করোনার সংক্রমণ রোধে সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, জি.এন সরকারিবিস্তারিত পড়ুন
এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে কামালনগর বায়তুন নাযাত জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি ) ৩৮ জন শিক্ষক এবং শিক্ষার্থীকে এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের প্রাক্তণ ছাত্র ও রাজশাহী মেডিকেল কলেজ হতে পাসকৃত ডা. মো. আশিকুর রহমানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুততম মানবী শিরিন আক্তারকে সংবর্ধনা

সাতক্ষীরার কৃতি-সন্তান ১২ বারের দ্রুততম মানবী অলিম্পিয়ান, আন্তর্জাতিক ক্রীড়াবিদ শিরিন আক্তারকে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবদলের কমিটি গঠন : আহবায়ক আমিনুর, সচিব হাফিজুর

কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন যুব দলের মোঃ আমিনুর রহমানকে আহবায়ক ও হাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন (সোহেল), সদস্য সচিব মোঃ আব্দুল আজীজ শেখ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলামের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন। সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রবিউল ইসলাম, যুগ্ন আহবায়ক জি এম মাসুম রেজা রাজু, মোঃ হুমায়ন কবীর,বিস্তারিত পড়ুন

