Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নাসিক নির্বাচনে এনআইডি ছাড়া চলাচলে নিষেধাজ্ঞা

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে সতর্ক অবস্থানে প্রসাশন। ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ চলাচল করতে পারবেন না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের তরফ থেকে নির্বাচনী কোনো সহিংসতারবিস্তারিত পড়ুন
অনির্দিষ্টকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে; যা একটি গুজব। শিক্ষামন্ত্রী এ-সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার মিটিং করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আবেদনের তারিখ ঘোষণা

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২৮ জানুয়ারি প্ল্যান্টেশন খাতে অবেদন করতে হবে বলে জানিয়েছেন, দেশটির মানব সম্পদমন্ত্রীএম সারাভানান। এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি শ্রমিকরা www.fwcms.com.my ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে গত ১০ জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেছেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদেরবিস্তারিত পড়ুন
বিধিনিষেধ মানলে লকডাউনের প্রয়োজন নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের অবস্থা ভয়াবহ হবে। বিধিনিষেধ মানলে লকডাউনের প্রয়োজন নেই। লকডাউন দিলে দেশের ক্ষতি, দেশের অর্থনীতির ক্ষতি। ‘আমরা সেদিকে যেতে চাই না। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।’ শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীবিস্তারিত পড়ুন
সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলা সনের মাঘ মাসের প্রথম দিনে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম শীতল বাতাস ও ঘন কুয়াশায় মোড়ানো এ জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে। তাপমাত্রা উঠানামা করার কারণে চরম বিপাকে পড়ছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর এটাইবিস্তারিত পড়ুন
ক্লোন ক্যান্সারে আক্রান্ত হাফিজুরের পাশে কালিগঞ্জের কৃষি পরিবার

ক্লোন ক্যান্সারে আক্রান্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সাথে সাক্ষাৎ করে সার্বিক খবর নিয়েছে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর কৃষি পরিবার। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে কৃষি পরিবারের সদস্যরা হাফিজুর রহমানের বাড়িতে তার সাথে সাক্ষাৎ করেন। উপজেলার কৃষ্ণনগর ইউপির কালিকাপুর গ্রামের শামছুর রহমানের পুত্র হাফিজুর রহমান দীর্ঘদিন থেকে ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডাঃ গোলাম মোস্তাফা এর অধিনে চিকিৎসাধীন রয়েছে। হাফিজুর রহমান ২০০৮ সালে খুলনা কৃষি প্রশিক্ষনবিস্তারিত পড়ুন
শীতার্ত মানুষের মাঝে ইয়ুথ সাতক্ষীরা’র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ সাতক্ষীরা’র সদস্যরা। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইয়ুথ সাতক্ষীরার উপদেষ্টা আব্দুল মালেক গাজী। এসময় উপস্থিত ছিলেন ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি এসএম বিপ্লব হোসেন। সংগঠনটির প্রধান সমন্বয়ক ইব্রাহিম খলিল। সেচ্ছাসেবক মনিরা খাতুন, মো.হোসেনবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল,সুস্থ দেহে সুন্দর মন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১৮ দলীয় পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ফাইনাল খেলায় প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার নড়াইল দল ২৮ এবং ২৬ পয়েন্টে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস এর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে কনস্টেবল মিঠুন জোয়ারদার এর দল ২২ এবং ২০ পয়েন্টেবিস্তারিত পড়ুন
তালায় যুব সংগঠকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

সাতক্ষীরার তালায় যুব সংগঠন প্রতিনিধিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ২০ টা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট অফিসার শাহনেওয়াজ কবির শাওন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এস. এম. নাহিদ হাসান। আমরা বন্ধু ফাউন্ডেশন এর প্রধানবিস্তারিত পড়ুন
নড়াইলে র্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে র্যাবের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। নড়াইলের লোহাগড়া থানার অন্তর্গত মোচড়া এলাকায় ইযাবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১২ জানুয়ারী রাতে খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয়ের সময় মাইট কুমড়া মিতালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নড়াইল টু কালনা মহাসড়কের পাশে দুলু স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৯২ পিস ইয়াবা,দুটি মোবাইল ও তিনটি সীমকার্ড উদ্ধার করাবিস্তারিত পড়ুন

