বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশের স্বার্থে বিদেশে লবিস্ট নিয়োগের বৈধতা আছে : পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থে যেখানে দরকার হবে, সেখানে সরকার তদবির চালাবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। দেশের ভাবমূর্তি রক্ষায় বিদেশে লবিস্ট নিয়োগের বৈধতা আছে বলেও জানান তিনি। একইসঙ্গে বিএনপি লবিস্ট নিয়োগ করলে সেটি নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী। শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিলিয়ার ৫০ বছর পূর্তি উপলেক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমাকে পরাজিত করতে সব বিপক্ষগুলো এক হয়ে গেছে : আইভী

আমাকে পরাজিত করতে সব বিপক্ষ এক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, সেই পক্ষটা ঘরের হতে পারে, বাইরেরও হতে পারে। তারা সব মিলে গিয়েছে, কীভাবে আমাকে পরাজিত করা যায়। কীভাবে একটা বিশৃংখলা তৈরি করে ভোটটাকে ঝামেলায় ফেলা যায়। কারণ সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট বাতিল করলো হংকং

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৫৩টি দেশ ও অঞ্চলের ট্রানজিট বাতিল করেছে হংকং। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার নামও রয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর এএফপির। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ ও অঞ্চলকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে হংকং। এতে অতিঝুঁকিপূর্ণ হিসেবে গ্রুপ এ-তে জায়গা পেয়েছে বাংলাদেশসহ শতাধিক দেশ। এর মধ্যে আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স,বিস্তারিত পড়ুন

আন্দোলন দমন করতে বিধিনিষেধ আরোপ : বিএনপি

সরকার যে বিধিনিষেধ জারি করেছে তা করোনাভাইরাস প্রতিরোধে না, বিরোধী দলের আন্দোলনকে দমন করতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ইতিমধ্যে সরকারের দেওয়া বিধিনিষেধ আরোপের ফলে পূর্ব ঘোষিত জেলা সমাবেশ স্থগিত করেছে দলটি। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান। নজরুল বলেন, ‘কোভিড বিস্তারের প্রথম দিকে সরকারের অবহেলা এবং মন্ত্রীদের দায়িত্বহীন আস্ফালন জনগণকে বিপদাপন্ন ও কোভিডেরবিস্তারিত পড়ুন

দেশে আরও ৪৩৭৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১২৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন।এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।গত ২৪ ঘন্টায় দেশে ২৯ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার (১৪বিস্তারিত পড়ুন

নিখোঁজের ৩ দিন পর ঢাবি শিক্ষকের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন তিনি। আজ শুক্রবার সকালে গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার অদূরে লাশ পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ে নবীণ বরণ ও পুরস্কার বিতরণ

কলারোয়া উপজেলার কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ের নবীণ বরণ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার কেকেইপি খেলার মাঠে ওই নবীণ বরণ ও বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী বিদ্যালয়ের নতুন সভাপতি মেহেদী হাসান মিলন। উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও নবীন প্রবীণ ছাত্র ছাত্রীবৃন্দ। এত সুন্দর দৃষ্টিনন্দনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চোরাই মালামাল সহ এক আসামী গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার ( ১২ জানুয়ারী) রাত ১০ টার দিকে কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা গ্রামে অভিযান চালিয়ে চোরাইকৃত মালামাল সহ নূর নবী (২৭) কে গ্রেফতার করা হয়। থানার এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্সের অভিযানে চিতলা ইটভাটা সংলগ্ন এলাকায় গ্রেফতারের পর তার কাছ থেকে চোরইকৃত স্বর্নের চেইন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নূর নবী যশোর জেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ার বামনখালী হাইস্কুলে সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান

কলারোয়ার বামনখালি দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের কমিটি গঠিত হয়েছে। এতে যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে এই কমিটি গঠিত হয়। বামনখালি দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এই কমিটির সদস্য সচিব সুভাষ চন্দ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল। উপস্থিত ছিলেন-অভিভাবক সদস্য আব্দুল ওহাব, মোস্তাজুল ইসলাম, বিপুল কুমার, সুলতানবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রোহিতায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষে কম্বল বিতরণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি-২০২২) সন্ধ্যায় রোহিতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বাড়িতে দুইশত মানুষের মাঝে এই কম্বলগুলো বিতরণ হয়। রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, সমাজসেবক প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটনের নেতৃত্বে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রোহিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখবিস্তারিত পড়ুন