রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় পুকুরে গোসল করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

কলারোয়ায় পুকুরে গোসল করতে গিয়ে স্বপন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭জানুয়ারী) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ পুকুরে তিনি গোসল করতে যান। এসময় তিনি মাথা ঘুরে পুকুরের পানিতে পড়ে যান। সাথে সাথে স্থানীয় কলারোয়া সরকারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত স্বপন হোসেন পৌর সদরের পশুহাট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

কলারোয়ায় উর্দ্ধমুখি করোনা সংক্রমণে শনাক্তের সংখ্যা ৩৭

কলারোয়ায় করোনা ভাইরাসের উর্দ্ধমুখি সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। বৃহস্পতিবার(২৭ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এই রিপোর্টে শতকরা শনাক্তের হার ৬২,৫ ভাগ। এর আগে গত ৭ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জনের মধ্যে ৩২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের শতকরা হার ছিলো ৫৭ ভাগ। স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বৃহস্পতিবার (২৭বিস্তারিত পড়ুন

তালায় সুধীজনদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময়

সাতক্ষীরার তালা উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন- এনডিসি। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা ১২ টায় তালা উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৪৮.৮৩ : উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার বিলকিস বেগম (৫০), ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ী গ্রামের খালেদা বেগম (৫৫), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের শেখ আবেদার রহমান (৮০), বাঁশদাহ গ্রামের শাকিলা খাতুন (৫০) ও চম্পাফুল গ্রামের সুবোধ গাইন (৭৫)। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, গত ২৪ ঘণ্টায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আগরদাঁড়ী প্রতিমা ভাঙচুর হওয়া স্থানে এমপি রবির প্রতিনিধি দল

রাতের আধারে ৪টি কালী প্রতিমা ও নির্মাণাধীন ৫০ টি সরস্বতী প্রতিমা ভাঙচুর হওয়া স্থান সদরের আগরদাঁড়ী ইউনিয়নের পাল পাড়ায় খোঁজ-খবর নিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্দেশনায় তার প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে আগরদাঁড়ীর পাল পাড়ার ঘটনাস্থলে যান প্রতিনিধি দল। এসময় ক্ষতিগ্রস্থ মৃত পরমেশ্বর পালের ছেলে রঞ্জন কুমার পালের সাথে কথা বলেন প্রতিনিধি দল। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী গ্রামে প্রতিমা শিল্পী রঞ্জন কুমার কুমার পালেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জ্বালানি কাঠ ক্রয় নিয়ে সংঘর্ষে ৩ জন আহত

কলারোয়ায় জ্বালানি কাঠ ক্রয় নিয়ে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। আহত উপজেলার রুদ্রপুর গ্রামের হোসেন আলী (৪০), জয়নাল আবেদীন (৩৮), মাসুমা খাতুন (৩২) জানান-জ্বালানি কাঠ মণ প্রতি ১২০টাকা দরে ঠিক করা ছিলো। সেই অনুযায়ী ওই কাঠ নিতে গেলে কাঠ ব্যবসায়ী শামসুদ্দিন কাঠ না দিয়ে বলে এখন ১৪০ টাকা করে মণ দিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি জেলা প্রশাসকের বাংলোয় চিকিৎসাধীন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, সাতক্ষীরার জেলা প্রশাসকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসায় চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বলেন, এটি ওমিক্রণ ভেরিয়েন্ট কীনা সেটি এখনই বলা যাবে। একটু জ্বর ছিল। এখন তিনিবিস্তারিত পড়ুন

১৫ আগস্টের পর কবিতার মাধ্যমেই প্রতিবাদ হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবিতা, গান, নাটক তথা সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে যেভাবে প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ উদ্বুদ্ধ হয় তা আর কোনো কিছুতে হয় না। তিনি বলেন, ’৭৫-এর ১৫ আগস্টের পর যখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছিল না, তখন আমাদের কবিতার মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়। বৃহস্পতিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২’ এর উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ প্রদানবিস্তারিত পড়ুন

মাহবুব তালুকদারের চিকিৎসায় ইসির বছরে ব্যয় ৩০-৪০ লাখ টাকা : সিইসি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ এ কথা জানান সিইসি। কেএম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদার ইসিতে সুনির্দিষ্ট ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব তালুকদার দায়িত্ব নেওয়ার পর কখনও আইসিইউতে কখনও সিসিইউতেবিস্তারিত পড়ুন

আগামী সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএমে ভোট

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা সম্ভব। পুরোপুরি সম্ভব হবে না। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ কথা বলেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রসি (আরএফইডি) আয়োজিত বৈঠকে সিইসি তার পাঁচ বছর মেয়াদের নানা কর্মযজ্ঞের কথা তুলে ধরেন। কে এম নূরুল হুদা, ইলেকট্রনিক ভোটিং মেশিন একটি ভালো বিষয়। এটাকে আপনারা এবানডনবিস্তারিত পড়ুন