বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. জোহর আলী’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “যারা জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে না তারা কখনও দলকে ভালোবাসতে পারেনা। কিছু সুবিধাবাদী দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দলকে বিভক্তি করে। সাতক্ষীরা জেলা শ্রমিক শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু দলের জন্য একজন কর্মদক্ষ মানুষ এবং দলের জন্য নিবেদীত প্রাণ। দীর্ঘদিন ধরে অতি সুনামের সহিত সাতক্ষীরা জেলা শ্রমিক লীগ পরিচালনা করে আসছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল দ্বিধা দ্বন্দ ভুলে দল ও দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক ও সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আবুল হোসেন খোকন, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মো. দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সভাপতি শফিউর রহমান ডানলাপ, সাতক্ষীরা জেলা থ্রি-হুইলার মাহেন্দ্রা মালিক ও চালক সমবায় সমিতির আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ। জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা শেষে আহবায়ক কমিটি ঘোষনা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ভিআইপি ট্র্যাক, ট্রাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, শ্রমিক নেতা হামিদুল ইসলামসহ জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর ও জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন