বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় একদিনে ৪১ হাজার মানুষের মাঝে গণটিকা প্রদান

করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার দেশব্যাপী শুরু হয় ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা তালা উপজেলায় প্রায় ৪১ হাজার মানুষের মাঝে গণটিকা প্রদান করা হয়েছে।

ব্যাপক আগ্রহে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেæণি পেশা এবং বয়সের মানুষ। কোনো কার্ড ছাড়াই মহান্দী গ্রামের উর্মি নামে এক নারী টিকা পেয়ে উৎফুল্ল। তিনি বলেন, টিকা নিতে বেশি সময় লাগেনি।

শনিবার সকাল ৯ টা থেকে তালা উপজেলার ১২ টি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে তিনটি করে অস্থায়ী কেন্দ্রে এ টিকা প্রদান করা হয়।
টিকা কেন্দ্র পরিদর্শন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

শনিবার সকালে খলিলনগর ইউনিয়নের মহান্দী সরকার প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, ৯টা থেকে টিকা দেওয়া শুরু হলেও, তার আগে থেকেই মানুষ টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। টিকাদান কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা বজায় রাখাসহ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব পালন করছে।

এছাড়াও যারা জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই এসেছেন তাদেরও টিকা দেওয়া হয়।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু টিকা কেন্দ্র পরিদর্শনে এসে বলেন যারা এখনও টিকা নেননি, তারা টিকা নিন, টিকা নিলে আপনি, আপনার পরিবার এবং দেশ সুরক্ষিত থাকবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, টিকা কেন্দ্র পরিদর্শন সময় টিকাদান কেন্দ্রে সার্বিক বিষয়ে তদারকি করেন। তিনি টিকা নিতে আসা সেবা গ্রহণ কারীদের টিকা নিতে সমস্যা হচ্ছে কিনা এ বিষয়ে খোঁজখবর নেন। তিনি সকল কে লাইনে থেকে সুশৃঙ্খল ভাবে টিকা নিতে বলেন এবং স্বাস্থ্যকর্মীদের কে আন্তরিকতার সহিত টিকা প্রদান করতে বলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন