Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ স্মরণী ঝাঁপা স্কুল চ্যাম্পিয়ন

‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, কারিগরি শিক্ষা ও সাদ্রাসার ক্রীড়া সমিতির বিধিমোতাবেক ২০২২ সালের ৫০তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের ফাইনাল ক্রিকেট খেলা রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ জানুয়ারি-২০২২) বেলা ১১টা থেকে রাজগঞ্জ আঞ্চলিক ভেন্যু রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ। এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
৯৭৫ টাকার গ্যাস ২১০০ টাকা করার প্রস্তাব

রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী চারটি প্রতিষ্ঠান আবাসিক খাতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। দুই চুলার জন্য মাসিক বিল ২ হাজার ১০০ টাকা এবং এক চুলার জন্য দুই হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২৩ টাকা ২৪ পয়সা এবং ক্যাপটিভে (শিল্প-কারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস) ১৩ টাকা ৮৫ পয়সা থেকে ৩০ টাকা করার প্রস্তাব করেছে। পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে স্বাস্থ্য সচেতনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ

আশাশুনিতে স্বাস্থ্য সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনির সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি’র পক্ষে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে হতে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে যেয়ে শেষ হয়। সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, তাতী লীগের আহবায়ক হুমায়ুন কবির রাসেল সহ দলীয় নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্কবিস্তারিত পড়ুন
আশাশুনির শীতলপুর কুলসুমিয়া এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুর কুলসুমিয়া এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে কুলসুমিয়া এতিমখানায় কম্বল বিতরণ করেন সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। এসময় উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আকরাম হোসেন, সাবেক চেয়ারম্যান স,ম সেলিম রেজা সেলিম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম সাহেব আলী, এতিম খানার শিক্ষক হাফেজ আছাদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ময়না খাতুন, প্রতিষ্ঠাতারবিস্তারিত পড়ুন
নড়াইলে ছেলে ও বউমার অত্যাচারে গোয়ালে থাকা ৯২ বছর বয়সী বৃদ্ধা নিজগৃহে

পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিজ গৃহে ঠাঁই পেলেন ৯২ বছরের এক বৃদ্ধ মা। নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ছেলে ও বউমার অত্যাচারে গোয়াল ঘরে থাকা ৯২ বছর বয়সী শাহাজাদী বেগমকে নিজ ঘরে তুলে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার(১৯জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার হস্তক্ষেপে তাকে নিজ ঘরে তুলে দেওয়া হয়।বিস্তারিত পড়ুন
‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই

পাঠকনন্দিত মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবারের পক্ষে বোন সনজীদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিভে গেছে দীপ জনমের তরে, জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা।বিস্তারিত পড়ুন
ভয়াবহ অগ্ন্যুৎপাত-সুনামিতে লণ্ডভণ্ড টোঙ্গা

টোঙ্গায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে গেছে এর কিছু দ্বীপ। ধ্বংস হয়ে গেছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। ঘটনার প্রায় তিনদিন পর এ নিয়ে প্রথমবার মুখ খুলেছে টোঙ্গা সরকার। এটিকে ‘অভূতপূর্ব বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন তারা। এক বিবৃতিতে অগ্ন্যুৎপাত-সুনামিতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে টোঙ্গা সরকার। এদের মধ্যে দুজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হা’পাই আগ্নেয়গিরিরবিস্তারিত পড়ুন
ওমিক্রন আরও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রন ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস করবে। তার সঙ্গে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হবে। এর আগ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। করোনাভাইরাস ইস্যুতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন
করোনা ঠেকাতে চতুর্থ ডোজও সফল হবে না : গবেষণা

করোনার অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ফাইজার ও মডার্নার টিকার চতুর্থ ডোজও পুরোপুরি সক্ষম নয়। অবশ্য পুরোপুরি সফল না হলেও ইসরায়েলের একটি গবেষণায় ভাইরাস প্রতিরোধে টিকার চতুর্থ ডোজকে আংশিক কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এরই মধ্যে করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলোর দু’টি ডোজ নেওয়ার পরে বহু দেশেই সাধারণ মানুষ টিকার বুস্টার ডোজ নিতে শুরু করেছেন। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের সরকার বুস্টারবিস্তারিত পড়ুন
দেশে একদিনে করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮৪০৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৪০৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪বিস্তারিত পড়ুন

