Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা সদরের মাহমুদপুর হাইস্কুলে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম আব্দুর রকিব আল মেহেদী। এসময় মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, এসএমসি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা। উক্ত সভায় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশি অভিযানে পলাতক ৬ আসামী গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই শাহাজাহান কবির, এসআই জসিম উদ্দীন, এসআই নাছির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র তরিকুল ইসলাম (২৫), একই গ্রামের নিছার আলীর পুত্র সাদ্দাম হোসেন(৩০), জলিল গোলদারের পুত্র মন্টু গোলদারবিস্তারিত পড়ুন
বিএনপির যুগ্ম মহাসচিব আলালকে গ্রেফতারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। বুধবার সন্ধায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আলালকে গ্রেপ্তারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর পার্টি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

কলারোয়ার কেঁড়াগাছি নামাচায্য শ্রীযজ্ঞানুষ্ঠান শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্ম ভিটা আশ্রমের ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়়় ঐ উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎকুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব, জুবায়ের হোসেন চৌধুরী,কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) হাফিজুর রহমান, এড,শ্যামল কুমার ঘোষাল,উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সন্তান মানস পালের লেখা নাটক ‘বৌ দৌড়’ দেখুন বাংলাভিশনে

কলারোয়ার জয়নগরের কৃতি সন্তান মানস পালের লেখা নাটক বৌ দৌড় প্রচারিত হচ্ছে বাংলাভিশনে। ৬ ডিসেম্বর থেকে নাটকটি প্রচার শুরু হয়েছে। সপ্তাহে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে দর্শকরা নাটকটি দেখতে পাবেন। নাট্যকার মানস পাল পিতা মৃত নিমাই চন্দ্র পালের অনুপ্রেরণায় মানস পালের সাফল্য। পিতা নিমাই চন্দ্র পাল ছিলেন নাট্য অভিনেতা, তাকে পাড়া মহল্লার বিভিন্ন নাট্য মঞ্চে অভিনয় করতে দেখা যেতো, সেটি অনুসরন করে ছেলে মানস পালের গড়ে ওঠা। তিনিবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে অবিরাম বৃষ্টির অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম

গত তিন দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ৫০টাকা প্রতিকেজি। সেই পেঁয়াজ এখন ২০ টাকা বাড়তি হয়ে রাজগঞ্জ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতিকেজি দরে। সোমবার (০৬ ডিসেম্বর-২০২১) রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে তথ্য জানা গেছে। রাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী বলেন- পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। সেই অনুপাতে খুচরা বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা ক্রেতা মোসতাক আহম্মেকবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

কলারোয়ার ৬৮নং কেঁড়াগাছি উঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আক্তারুজ্জামান সহ-সভাপতি সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকা নির্বাচিত। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল হলরুমে ম্যানেজিং কমিটি গঠন কল্পে এক আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে, ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন , বিদ্যাউৎসাহী আলমগীর হোসেন,ও হালিমা খাতুন, সদস্য মনসুর আলী বিশ্বাস, অভিভাবক সদস্য ইসমোতারা সাথী, অভিভাবক সদস্য সুমাইয়া খাতুন, শিক্ষক প্রতিনিধিবিস্তারিত পড়ুন
তালায় এশিয়া-লাইভলিহুড প্রকল্পের সদস্যদের টিআরএম প্রকল্প পরিদর্শন

তালায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের সদস্যদের নিয়ে পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন করা হয়। এ সময় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে হাড়িভাংগা আম, ড্রাগন ফল ও কচু চাষের উপকারিতার উপর আলোচনা এবং তেঁতলিয়ার সুমুজদিদপুর ও ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামে পাইলটিং প্রকল্প পরিদর্শন করা হয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, এশিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম এবং প্রকল্পের ইসলামকাটিবিস্তারিত পড়ুন
তালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১-১৪ ডিসেম্বর

সাতক্ষীরা তালা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী (১১-১৪ ডিসেম্বর) উদযাপন করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। এ বছর উপজেলায় ৬ হাজার ৩শ ৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনেবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দর দিয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত টি-৫৫ ট্যাংক হস্তান্তর করলো ভারত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি:মি: মাউন্টেন হাউটজার গান হস্তান্তর করেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের নিকট হস্তান্তর করে। বিজয়ের মাসে বাংলাদেশের প্রতি সন্মাননা জানাতে তাদের এটি ভ্রাতৃপ্রতীম উপহার বলে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে। টি-৫৫ ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। এ সংক্রান্তবিস্তারিত পড়ুন

