Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতের ভিত্তিতে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার আবেদনে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। আমরা এটা স্টাডি করে দেখছি, অধিকতর পরামর্শ প্রয়োজন হলে আমরা সেটাও নেবো। এটাবিস্তারিত পড়ুন
এসএসসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনের দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
রাজধানীতে বেপরোয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। আর মাইক্রোবাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়। এতেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি নাশকতা মামলার আসামীদের দখলে!

সদরের শিবপুর ইউনিয়নের খানপুর বাজারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি প্রাচীর দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মামুন হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে। ফলে ওই জমি দখলমুক্ত করতে আ’লীগনেতাসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্যরা। এদিকে আ’লীগ ক্ষমতায় থাকা স্বত্তে¡ও জামায়াতের ক্যাডারদের দ্বারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখল হওয়ায় চরম হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় আ’লীগ নেতাসহ মুক্তিযোদ্ধারা। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান,বিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গায় ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ৫ম ধাপের ইউপি নির্বাচন ঘিরে চলছে প্রচার ও প্রচারণা। এই ইউনিয়নে সর্বমোট প্রার্থী ৪৬ জন। পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। চলছে উঠান বৈঠক, মিছিল ও মিটিং। প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি। গ্রামের চায়ের দোকান, হাট-বাজার অনেকটাই উৎসব মুখর ভোটার ও প্রার্থীদের পদচারণায়। তাই অনেকটাই নির্বাচনি আমেজ বিরাজ করছে বলা যায়, আর তাতে বেশ খুশি সাধারণ ভোটাররা। এদিকে খুশির আমেজ থাকলেও চেয়ারম্যান পদের লড়াই নিয়ে অনেকটাই উত্তপ্ত পরিবেশ। ইউনিয়নেবিস্তারিত পড়ুন
নড়াইলের সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে ডিসি ও এসপি

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইল জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম (বার) সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। জেলায় অনুষ্ঠিত ৩টি উপজেলার ৩৭টি ইউনিয়নে সম্পন্ন হওয়া নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরপেক্ষ ফলাফল ঘোষণায় খুশি সকল দল ও মতের ভোটাররা। প্রায় একযুগ পরে মানুষ এমন অভূতপূর্ব এবং সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা” শীর্ষক ব্র্যাকের কর্মশালা

সাতক্ষীরায় শিশু কিশোর আইনজীবী নিকাহ কাজী সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার ব্যাক্তিত্বদের “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। সিটি কলেজ সংলগ্ন একটি বেসরকারি মিলনায়তনে সোমবার বেলা ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ প্রতিরোধে প্রযোজ্য বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডাররা কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। ব্র্যাকের খুলনা বিভাগের জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালবাসায় শায়িত হলেন আনিছুর রহমান

চায়না বাংলা, সিবি হসপিটাল, বরসা ট্যুরিজম’র এমডি ও দৈনিক সুপ্রভাত সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাযা নামাজে ইমামতি করেন পারকুখরালী জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল হামিদ। সোমবার (২৭ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় ময়দান। জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
আশাশুনির বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের নির্বাচনী পথসভা

আশাশুনির বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মধ্যম চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসভা অনুষ্ঠিত হয়। আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করে এসেছি। মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম এবং থাকব। আমি নির্বাচিত হতে পারলে বুধহাটা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিতবিস্তারিত পড়ুন
শ্রীউলায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক দীপুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আশাশুনির শ্রীউলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপুর গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনভর শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, বকচর ও নাকতাড়ার বাড়ী বাড়ী গণসংযোগ ও পথসভা করেছেন। পথসভায় বক্তব্য রাখেন আনারস প্রতীকের প্রার্থী আশাশুনি মহিলা কলেজের প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। এসময় তিনি বলেন- আমি নির্বাচিত হতে পারলে ক্লিন ও গ্রীন শ্রীউলা ইউনিয়ন গড়ব। সন্ত্রাস মুক্ত ইউনিয়ন, অবকাঠামো উন্নয়ন সুপেয় পানির ব্যবস্থা, শ্রীউলা ইউনিয়নের প্রত্যেক মৎস্যবিস্তারিত পড়ুন

