বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালীগঞ্জে শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

ফজর আলী গাজী নামে এক নরপশু লম্পট শশুরের বিরুদ্ধে নিজের পুত্রবধূ থানায় এসে ধর্ষণের অভিযোগ করেছে। কালীগঞ্জ থানায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ২টার সময় এই অভিযোগ দায়ের করে। ধর্ষক শশুর ফজর আলী গাজী( ৫০) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। থানায় অভিযোগ এর সূত্র এবং ভুক্তভোগী গৃহবধূ তার শাশুড়ি, স্বামী এবং ভাসুর ফারুকসহ একাধিক ব্যক্তি থানায় সাংবাদিকদের জানায় শশুর ফজর আলী এবং স্বামী অর্থাৎ তার পুত্রবিস্তারিত পড়ুন

অবশেষে মা-বোনের কাছে ফিরলো কলারোয়ায় থাকা পথভোলা ভারতের সম্ভু সরকার

ইন্দ্রজিৎ সরকার সম্ভু (৩৫) নামের এক পথ ভোলা যুবক অবশেষে ভারতে তার মায়ের কাছে ফিরলো। সে ভারতের নদিয়া জেলার কমলাপুর এলাকার মৃত রজেশ্বর সরকারের ছেলে। তার মায়ের নাম অলোকা ও বোনের নাম মহামায়া। সে গত ২০০০ সালে পথ ভুলে ভারত থেকে ঘুরতে ঘুরতে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পৌর বাজারে চলে আসে। বাজারের বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে কলারোয়া বাজারের সরকারী কলেজ মোড়ের রণি হোটেলেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন রেখা আলমগীর

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্যা রেখা আলমগীর। (২৮ শে ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ট্যাগ অফিসার মহিতোষ কর্মকার, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা ও ভোটারদের উপস্থিতিতে প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২ নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ৮টি ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৭, ৮ ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদরের শিবপুর ইউনিয়নের খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল গফ্ফার মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশন গঠিত

কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েসান গঠিত হয়েছে। উপজেলার শিশু ল্যাবরেটরি স্কুলে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন চিকিৎসকের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত করা হয়। কমিটি গঠন উপলক্ষে প্রাথমিক আলোচনা সভায় পল্লী প্রাণী চিকিৎসক ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কলারোয়া ভ্যাট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান (ফামা’টেক), আশরাফুল ইসলাম (Aci), উপদেষ্টা তুহিন হাসান (রেনাটা)। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে (পি.পি.এ.সি) মোঃ ইউনুস আলী (দীগং) কে আহবায়ক, এম এবিস্তারিত পড়ুন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আমি গর্বিত ও ভাগ্যবান : এমপি রবি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপিবিস্তারিত পড়ুন

তালার পাখিমারা বিলের বাঁধ কেটে চাষাবাদ করছে কৃষকরা!

সাতক্ষীরা তালা উপজেলার পাখিমারা বিলে অবাধ জোয়ার-ভাটার পলি ব্যবস্থাপনা (টিআরএম) প্রকল্পের আওতায় থাকা ৩টি ইউনিয়নের কতিপয় কৃষকরা পেরিফেরিয়াল বাঁধ কেটে প্রায় দুই বছর ধরে চাষাবাদ করছে। বিগত ৭/৮ বছর ধরে অধিগ্রহণকৃত জমির হারি না পাওয়ায় তারা বাধ্য হয়ে জমিতে ফসল ফলাচ্ছে বলে জানিয়েছে ঐ কৃষকরা। এদিকে টিআরএম এর কার্যক্রম বাস্তবায়ন না হলে পুনরায় কপোতাক্ষ নদ ভরাট হয়ে এসব অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে আশংকা করছে এলাকাবাসী। তালার দোহার গ্রামের মৃত আঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সাতক্ষীরা সদরের নবনির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। শপথ পাঠ করেন সাতক্ষীরা সদর উপজেলার ১ নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ২ নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আব্দুল গফফার, ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ৪ নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের গুণগতমান উন্নয়ন শীর্ষক সংবাদ সম্মেলন

মঙ্গলবার লিডার্স এর আয়োজনে সাতক্ষীরা জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম সকাল ১১:০০ টায় সাতক্ষীরা নাগরিক ঐক্য, পলাশপোল, সাতক্ষীরাতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মান এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার স্থানীয় জনগণের উপর প্রভাব শীর্ষক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক ও জেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরামের সদস্য মোঃ আনিছুর রহিম, সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক ও ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, আরও উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

এবার ঢাকায় আরেকজনের ওমিক্রন শনাক্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর এবার আরও একজনের করোনার নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি এখন ঢাকায় আছেন। তাঁর বয়স ৫৬ বছর। করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) জমা পড়া এক নমুনায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে দেশে ওমিক্রন শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল তিনে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাবিস্তারিত পড়ুন