Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান

“বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ”২০২১-২২ এর যশোর অঞ্চলের চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এ সময় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতরা বলেন, ছেলেদের সঙ্গে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
তালায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণের উদ্বোধন

তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরাকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমী হলরুমে তিনদিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
তালায় তথ্য আপার আয়োজনে ৪৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরায় তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্য কেন্দ্র আয়োজনে বৃহস্পতিবার সকালে (৩০ ডিসেম্বর) মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। এসময় তথ্য আপা কতৃক ৬ জন অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।বিস্তারিত পড়ুন
আশাশুনির শ্রীউলায় ৩ চেয়ারম্যান প্রার্থী মাঠে : লড়াই হবে দ্বিমুখী

আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারনা চলছে বেশ জোরে শোরে। ইতিমধ্যেই মতবিনিময় সভা, উঠান বৈঠাক ও গণসংযোগ ও পথসভার মাধ্যমে প্রচার প্রচারনা চালাচ্ছেন ৩ চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা সাকিল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান ছট্টু। প্রার্থীরা প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনীবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বর্তমান সময়ে “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” এ স্লোগানে যশোরের শার্শায় তিন দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বেলুন ও ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন । মেলা উদ্বোধন শেষে বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন কালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, বর্তমান সময়ে প্রতিটিবিস্তারিত পড়ুন
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর উত্তরা স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার বিকেলে ইউনিভার্সিটির খেলার মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মো: লিয়াকত আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াললি উপস্থিত ছিলেন গৃহায়ন ওবিস্তারিত পড়ুন
নড়াইলে স্বামীর পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

নড়াইলের কালিয়ায় স্বামীর পরোকিয়া প্রেমের কথা ফাঁস করে দেয়ার অপরাধে সাথী বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, মঙ্গলবার রাতে উপজেলোর পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ওই হত্যাঠকান্ডের ঘটনা ঘটে । এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাথী বেগম কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মো.ফসিয়ার মোল্যারবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণির ক্রমিক নম্বর লটারীর মাধ্যমে নির্ধারণ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ক্রমিক নম্বর লটারীর মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর-২০২১) বেলা ১১টার সময় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ লটারীর কার্যক্রম সম্পন্ন করা হয়। পর্যায়ক্রমে ক্রমিক নম্বর ঘোষনা করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার। এসময় অতিথি হিসেবে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রশিদ, বিদ্যালয়ের সাবেক অভিভাবকবিস্তারিত পড়ুন
মানবাধিকার বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা সরকারের ওপর বর্তায় : সুলতানা কামাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ্যাড. সুলতানা কামাল বলেন, সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। এই বিষয়ে আমরা ২০০৪ সাল থেকে কথা বলে আসছি উল্লেখ করে তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি কয়েকজন কর্মকর্তার ওপরেই শুধু নয়, বরং তা সরকারের ওপরে বর্তায়। কারন এই বিষয়ে সরকার দায় স্বীকার করে বলেনি যে রাষ্ট্রের নির্দেশে এসব ঘটনা ঘটেছে কি ঘটেনি। সুলতানা কামাল আরও বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পৃক্ততা ছিল।বিস্তারিত পড়ুন
যশোর জেলা ছাত্রলীগ সভাপতির জন্মদিনে চৌগাছায় খাবার বিতরণ

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াসের জন্মদিন উপলক্ষে চৌগাছায় উপজেলা ছাত্রলীগ নেতা ও সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলামের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিও পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয় এবং মুক্তিযুদ্ধ ভাষ্কর্য মোড়ে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে খাবারবিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, ধুলিয়ানী ইউনিয়নবিস্তারিত পড়ুন

