শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শতভাগ যাত্রী নিয়ে আজ থেকে চলছে ট্রেন

সব আসন পূর্ণ করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়। তবে বর্তমানে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবং টিকা কার্যক্রম অব্যাহত থাকায় সব আসনে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হলো আজ।

এক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনে কঠোরতা অবলম্বন করা হবে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে এবং বাকি অর্ধেক রেলওয়ে স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। তকে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তি দিয়ে এমন ঘোষণা দেয়।

রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতিমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। তাই যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

দেশে ওমিক্রনে প্রকোপে সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। তবে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী