রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতা মাছ বাজার পাশ্ববর্তী স্থানে স্থানান্তর করা হবে : এমপি রবি

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে সরকারকে সহযোগিতা করা সকল নাগরিকের কর্তব্য। স্বপ্নের পদ্মাসেতু চালু হলে আমাদের দক্ষিানাঞ্চলের চেহারায় পাল্টে যাবে।

সেলক্ষ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খুলনা-সাতক্ষীরা সড়ক ৬ লেনে উন্নীতকরণে সড়ক ও জনপদ বিভাগ সড়কের দু”ধারে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ১৬ ফেব্রুয়ারি থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও প্রচারনা চালিয়ে আসছে। কিন্তু মাছ বাজারটি ধ্বংশ না করে পাশ্ববর্তী সরকারি খাস জমিতে মাছ বাজারটি স্থানান্তর করলে যেমন মৎস্য ব্যবসায়ীরা বাঁচবে এবং সরকার ও বিপুল পরিমান রাজস্ব পাবে।

বর্তমানে এই মাছ বাজার থেকে সরকার প্রতি বছর ১ কোটি ১৫ লক্ষ টাকা রাজস্ব পেয়ে থাকে। সাতক্ষীরার বিনেরপোতা মাছ বাজারের দু”ধারের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় মৎস্য ব্যবসায়ীদের ডাকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে বিনেরপোতা মাছ বাজারে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ব্যবসায়ীরা জানান, ৬ লেনের রাস্তার স্বার্থে আমরা মাছ ব্যবসায়ীরা আমাদের মাছ বাজার সরিয়ে নিতে চাই। কিন্তু আমাদের পাশ্ববর্তী সরকারি খাস জমিতে আমাদের জায়গা দিলে আমরা পুনরায় ব্যবসা চালিয়ে যেতে পারবো।

বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন প্রায় ২০ বিঘা সরকারি খাস জমি আছে। মাছ বাজারে প্রায় ১৫০০ মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে এবং বাজারের পাশে প্রায় শতাধিক ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। তাদের দাবী তাদেরকে পুনর্বাসন করা হোক।’ বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সরেজমিনে পরিদর্শণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বিনেরপোতা মৎস্য ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী আব্দুর রউফ বাবু, বিনেরপোতা মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মঙ্গল মন্ডল, নির্বাহী সদস্যকণ্ঠরাম মন্ডল প্রমুখ।

এবিষয়ে সচেতন মহল ও বিনেরপোতা মৎস্য ব্যবসায়ী এবং ভূমিহীন পরিবাররা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির নিকট সার্বিক বিষয় বিবেচনা করে সুব্যবস্থার দাবী জানিয়েছেন। এসময় দলীয় ও বিনেরপোতা মাছ বাজারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক