Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নির্বাচন পরবর্তী সহিংসতারোধে কলারোয়ায় ২২ গ্রাম ঘুরলেন নবনির্বাচিত চেয়ারম্যান

নির্বাচন পরবর্তী সহিংসতারোধে কলারোয়ায় নবাগত ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন কিছু সংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদের ২২টি গ্রামে ঘুরে বেড়ায়েছেন। সেসময় তিনি তার উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্যে দলমত নির্বিশেষে সকল বিজিত ও পরাজিত ইউপি সদস্য সহ চেয়ারম্যান প্রার্থীদের ভোটার ও সমর্থকদের শান্ত থাকতে পরামর্শ দেন। এর আগে সকাল ৮টার দিকে ইউনিয়নবাসিকে নির্বাচন পরবর্তি যে কোন ধরনের সহিংসতায় না জড়াতে অনুরোধ করে একটি প্রচার মাইকে ইউনিয়ন ব্যাপীবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ট্রলি থেকে পড়ে গুরুতর আহত যুবকের ১২ দিন পর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গবর সার বহনকরা ট্রলির উপর থেকে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত শরিফুল ইসলাম রাজগঞ্জ এলাকার খালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের ভাগ্নে। সে দুই সন্তানের জনক। শরিফুল গত ২৪ ডিসেম্বর-২০২১ সকালে রাজগঞ্জের খালিয়া গ্রামে এ দূর্ঘটনার শিকার হয়। আর গত বুধবার (০৫ জানুয়ারি-২০২২) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবিস্তারিত পড়ুন
কেশবপুরের ১১ ইউপিতে ৪৮ চেয়ারম্যান প্রার্থী কে কত ভোট পেলেন

যশোরের কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ১০৪ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেশবপুর সদর ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্রের মধ্যে নুতন মূলগ্রাম ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা অভিযোগে ঐ কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী, ৪টি ইউনিয়নে আওয়ামীবিস্তারিত পড়ুন
কেশবপুরে ৪ নবনির্বাচিত চেয়ারম্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের ৪ নব-নির্বাচিত চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পুষ্পমাল্য অর্পণ করেন। গৌরীঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ-সহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পমাল্য অর্পণ করেন। মঙ্গলকোট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের বার্ষিক কর্মপরিকল্পনা সভা

বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় কালিগঞ্জ সাংবাদিক সমিতির অফিস কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে, লিডার্স এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু সহ উপজেলা ফোরামেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে বই উপহার

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠকদের পড়ার লক্ষ্যে বিভিন্ন বই উপহার দিয়েছেন সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষের হাতে বইগুলি হস্তান্তর করেন জি.এম নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, নির্বাহী সদস্য মো. আমিনুল হক,বিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা ২ এতিম মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাংবাদিক হাসান

মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তান বড় মেয়ে ফারিয়া খাতুন (১৩) ও ছোট মেয়ে মারিয়া খাতুন (৭) এর লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব নিলেন সাংবাদিক হাসান। উল্লেখ্য এতিম এই দুই সন্তানের পিতা পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়ার মোড়ল পাড়ার বাসিন্দা মৃত্যু আঃ খালেক ৬/৭ বছর আগে মারা যায়। তখন থেকে তাদের একমাত্র মাতা নুরন্নাহার বেগম বিভিন্ন যায়গায় কাজকর্ম করে তার ২মেয়ে কে দেখাশুনা করে আসছিলেন। হটাৎ নুরন্নাহার বেগম মাস খানেক আগে শারিরীক অসুস্থ হয়েবিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচন
কলারোয়ার কেরালকাতায় ফের চেয়ারম্যান মোরশেদ, কুশোডাঙ্গায় সাঈদ গাজী

পঞ্চম ধাপে কলারোয়ার দুই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফলে ৮নং কেরালকাতা ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স ম মোরশেদ আলী। অন্যদিকে ১০নং কুশোডাঙ্গা ইউপিতে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাঈদ আলী গাজী। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই দুই ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলাসহবিস্তারিত পড়ুন
ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে’র নাভারণে এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন

যশোরের শার্শা উপজেলার নাভারণে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে ব্যাংকের অস্থায়ী কার্য়ালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর যশোর শাখার এসবিএসএসএম আলমগীর কবির’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর হেড অফবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

কালিগঞ্জের সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের আয়োজনে দূর্নীতি-অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম, আমার শহর” রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহকসেবা পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের কুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সদস্য সেবা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিরবিস্তারিত পড়ুন

