রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ছাত্রলীগ নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতা মারুফ আহম্মেদ জনির উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাবেক ছাত্রনেতার উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন গ্রামবাসী। একই সাথে হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানানো হয়। রোববার (১৪নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাবেক উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি শেখ মারুফ আহমেদ জনির উপরে হামলা ও মিথ্যাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের নামে মামলা

কলারোয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় রবিবার (১৪নভেম্বর) বিকালে জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশাসহ ৯জনের নামে মামলা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে ফোন করে ডেকে নিয়ে উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি শেখ মারুফ আহমেদ জনিকে হত্যার উদ্দেশ্যে উপর্যপরি লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে। ধারালো গাছি দা দিয়ে মাথায় কোপ মারে তাতে সে গুরুত্বর জখমপ্রাপ্ত হয়। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থানে পৌছেবিস্তারিত পড়ুন

বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র‌্যালি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির নিদর্শন সরূপ ভারতের সেনাবাহিনী ১৯সদস্যের একটি প্রতিনিধিদল সাইকেল র‌্যালি সহকারে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে। রবিবার দুপুরে সীমান্তের জিরো লাইনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে দলটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দু’দেশের সেনাসদস্যরা মিলিত হয় নো ম্যান্সল্যান্ডে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, মেজর জাকারিয়া, ভারতের সেনাবাহিনীর কর্নেল মোহিত সিং সহ দু’দেশের বিজিবিবিস্তারিত পড়ুন

রাস পূর্ণিমায় যেতে বন বিভাগের পাঁচটি নিরাপদ রুট নির্ধারণ

প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল নিয়োজিত থাকবে। অনুমোদিত পাঁচটি রুট হলো: বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজবিস্তারিত পড়ুন

আশাশুনির মানিকখালী ব্রীজের ভার্চুয়াল উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

আশাশুনির মানিকখালী ব্রীজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ব্রীজের ভার্চুয়াল উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি। ব্রীজটি বিগত ২৫/৫/২০১৭ তারিখে কাজ শুরু হয়ে ২৫/৫/২০১৯ তারিখে শেষ হয়। ব্রীজটির দৈর্ঘ্য ৩০৪ মিটার। ব্রীজের ফলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, সদর ইউপিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে নৌকার কর্মীদের মারপিট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান চৌধুরীর সন্ত্রাসী বাহিনী কর্তৃক নৌকার কর্মী সমর্থকদের মারপিট, অফিস ও দোকানঘর ভাংচুর এবং হুমকি ধামকিসহ এলাকায় ত্রাস সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ধুলিহর গ্রামের মৃত আনার মাস্টারের পুত্র ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপিবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধণা প্রদান

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। শক্রবার সন্ধ্যায় হাজরাকাটি বাজারে হাজরাকাটি রক্তদান সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা হাজী মোহাম্মদ মহাসীন কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিশিষ্ট সমাজসেবক কাশেম মোড়লের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন বৃক্ষরোপণে দেশসেরা পুরস্কারে ভূষিত

কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন বৃক্ষ রোপণের জন্য সারাদেশের মধ্যে প্রথম পুরস্কারে ভুষিত হয়েছে। ধারদিয়া খেঁয়াঘাট সংলগ্ন এই প্রতিষ্ঠানটি মাইকেল মধুসুধন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। শতবর্ষি এ প্রতিষ্ঠানটি ১৯১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে দৃর্ঘপথ অতিক্রম করেছে। যিনি ছাত্র ছিলেন এই প্রতিষ্ঠানের তিনি আজ প্রধান শিক্ষক মাষ্টার আজিজুর রহমান। তার শ্রদ্ধাবোধ, মমত্যোবোধ থেকে তিনি প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের বন-২ একটি প্রঞ্জাপনে এমনিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে বরণডালি ফাইনালে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে যশোরের বরনডালী ফুটবল একাদশ। শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে যশোরের বডরনডালি ফুটবল একাদশ ও স্বাগতিক সোনামাটি যুব সংঘ ফুটবল একাদশের মধ্যকার খেলার প্রথম অধ্যায়ের ২৫ মিনিটে বরণডালি ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিবুল্লা একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পর উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ্তক ভঙ্গিতে খেলতে থাকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২১’র পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম। স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।বিস্তারিত পড়ুন