Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চন্দনপুর জয়ী

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল টুর্নামন্টের উদ্বোধনী খেলায় ৩-১ গোলে মহিষাকে হারিয়ে চন্দনপুর জয়লাভ করেছে। বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ড গেলেন কলারোয়ার সাংবাদিক পুত্র মামুন

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসকোতে গেলেন জাতীয় দৈনিক আমাদের সময়ের কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। তিনি গতকাল সোমবার রাত্র ১টায় এমিরেটরস এয়ার লাইনসের একটি ফ্লাইটে স্টকল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে গ্লাসকোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক মামুন জলবায়ু সম্মেলনের নিউজ কাভার সহ লন্ডন সফর করবেন। জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২০টি দেশের সরকার ও রাষ্ট প্রধানগন অংশ নিবেন। আরিফুজ্জামান মামুন কুটনৈতিক প্রতিবেদক হিসাবেবিস্তারিত পড়ুন
তালায় খলিলনগর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ

গরীব দুঃস্থ মানুষের মাঝে সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে সরকার প্রদত্ত চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকার প্রদত্ত ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,ইউপি সচিবসহ ইউপি সদস্যরা।
তালায় সহকারী শিক্ষক হাফিজুরের পিতার ইন্তেকাল

তালা দক্ষিন বারুইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও সহকারী শিক্ষক হাফিজুর রহমানের পিতা মো. সাহেব আলী সরদার (৮০) আর নেই। মঙ্গলবার (২নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের সময়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বারুইহাটী গ্রামে মৃত হোচেন আলী সরদারের ছেলে। দক্ষিন বারুইহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান জানান, তার পিতা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২ নভেম্বর ) রাত ২টা ৩০ মিনিটের সময়ে সাতক্ষীরা হাসপাতালেবিস্তারিত পড়ুন
তালায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিষয়ক কর্মশালা

তালায় কোভিট-১৯ এর করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজার সমিতি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলাবিস্তারিত পড়ুন
প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে সমাজের উন্নয়ন করছে : এমপি রবি

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয়ের ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ব্যাচের দর্জি ও এমব্রয়ডারী প্রশিক্ষার্থীদের সমাপনীতে বিদায় ও ২০২১-২০২২ অর্থবছরের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সংগঠনের কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দেশের উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। দেশেরবিস্তারিত পড়ুন
বেনজির হেলালের দায়িত্ব গ্রহণের দিন হাজারো মানুষের ঢল, আড়াই মণ মিষ্টি বিতরণ

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের দিন ঢল নামে হাজার হাজার মানুষের। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। সেখানে কয়েক দফায় প্রায় আড়াই মণ মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানা যায়। রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলাবিস্তারিত পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ অক্টোবর দৈনিক আজকের বার্তা সহ একটি জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে ‘মঠবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মোঃ নাজমুল আহসান কবির। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমার স্ত্রী চৌধুরী ফাতেমা কবির মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার। আমার স্ত্রীকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত।আমার স্ত্রী কোনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আগরদাঁড়ী জনতা ব্যাংক কর্তৃক মুজিববর্ষ স্মারক ঋণ বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী পালনকে স্মরনীয় করে রাখতে সরকারী ও বেসরকারীভাবে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী সুচারুভাবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছে। এর অংশ হিসেবে জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখা কর্তৃক শাখা ভবনে বৃহস্পতিবার সকাল ১১ টায় মুজিব বর্ষ স্মারক ঋন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান, সহকারী ব্যবস্থাপক অমিতবিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

