বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানা আয়োজনে যীশু খ্রীষ্টের বড়দিন উদযাপন

কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার কয়লার খৃীষ্টান পাড়ায় ডমিনিক প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এরপরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন। পরে রাত তিনটা পর্যন্ত কীর্তন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্থানীয় খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

উপস্থিত খ্রীষ্ট্র সম্প্রদায়ের সদস্যরা বড় দিন দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড় দিন উপলক্ষে কলারোয়ার প্রতি গির্জায় গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন কলারোয়া থানা পুলিশ।

কয়লার বড়দিন উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কয়লার খৃীষ্টান পাড়ায় মিঃ ডমিনিক প্রশান্ত মন্ডল পরিবারের সদস্য শিমন মন্ডল, শিলা মন্ডল, শিপ্রা মন্ডল, ছন্দা মন্ডল, বৃষ্টি মন্ডল, সেতু মন্ডল, ঝিলিক মন্ডল, স্নেহা মন্ডল, শিমন মন্ডল, গোপাল মন্ডল, রেবেকা মন্ডল, হিরা মন্ডল, অন্যন্যা মন্ডল, স্নেহা মন্ডল, অলোকা মন্ডল, শিউলি মন্ডল, শিবলী মন্ডল, শিলা মন্ডল, ঝিলিক মন্ডল, অর্থ মন্ডল, বিকাশ মন্ডল, উজ্জল মন্ডল, লরেন্স বিপ্লব মন্ডল, যোসেফ মন্ডল, অসীম মন্ডল, সিমন মন্ডল, শংকর মন্ডল প্রমুখ।

এদিকে কলারোয়া উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. ডমিনিক প্রশান্ত মন্ডল জানান-প্রতিটি গীর্জাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

এছাড়া বিশেষ ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময়সহ নানা কর্মের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার ২৬টি স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ