বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব মূখর পরিবেশে ‘বড়দিন’ উৎযাপিত

কলারোয়ায় খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব ’বড়দিন’ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উৎযাপিত হয়েছে। ২৫ ডিসেম্বর (শনিবার) শুভদিনে দিনব্যাপি খ্রিষ্টান সম্প্রদায়ের শিশু, কিশোর, কিশোরী, নারী-পুরুষ সকলেই সম্মিলিত ভাবে প্রার্থনা, কেক কাটা, যিশুর গুণকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে মেতে উঠেছেন। উপজেলার ২৬টি খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় (গির্জা-চার্চ)কে রঙ্গিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব মিশনের আয়োজনে যাত্রা, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপিত হয়েছে। শুভদিনে খ্রিষ্টান ধর্মালম্বী শিশু সহ সকল বয়সের মানুষ সান্তা ক্লজ ক্রিসমাস টুপি ও নতুন পোশাক পরে বড়দিনের প্রার্থনায় শরিক হয়েছেন।

কলারোয়া উপজেলা বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন’র সভাপতি মি: প্রশান্ত মন্ডল ও সাধারন সম্পাদকমি: রনজিৎ মন্ডল জানান, এ বছর ধানদিয়া ক্যাথলিক মিশন, জয়নগর, জেলটুপি, কয়লা, খোরদো, কমারালী, শাকদাহ, গোয়ালচাতর, ক্ষেত্রপাড়া, রঘুনাথপুর, ওফাপুর, কাজীরহাট ক্যাথলিক মিশন, ওফাপুর শালম চার্চ, বলিয়ানপুর শালোম চার্চ, রামকৃষ্ণপুর শালোম চার্চ, ভি খালি লুথারেন্স চার্চ, শাকদাহ ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি ব্যাপ্টিষ্ট চার্চ, শিবানন্দকাটি শালোম চার্চ, ওফাপুর খ্রীষ্টিয় মন্ডলী, জালালাবাদ টালিথাকুমি চার্চ, ক্ষেত্রপাড়া শালোক চার্চ, রামকৃষ্ণপুর টালিথাকুমি চার্চ, কুশোডাঙ্গা লুথারেন চার্চ,বসন্তপুর আর্ম সালভিশন চার্চ ও গাজনার টালি থাকুমী চার্চে প্রার্থনা সহ নানান আয়োজনে বড়দিন উৎযাপিত হয়েছে।

খ্রিস্টান ধর্মীয় বড়দিনের উৎসবে ধানদিয়া ক্যাথলিক মিশন সহ বিভিন্ন গীর্জায় তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ উপস্থিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে দেশের উন্নয়ন, অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উৎযাপনে গির্জা-চার্চ সমূহে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পুলিশি ব্যবস্থা জোরদার করা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!