Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিশালাকার বাঘের রহস্যজনক মৃত্যু

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে একটি প্রাপ্তবয়স্ক বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে বিশালাকারের ওই বাঘের মৃতদেহ উদ্ধার করেছেন বনকর্মীরা। এর আগে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের অর্ধগলিত মৃতদেহ পায়। স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে মাছ শিকারে যাওয়া কয়েক জেলে রোববার সকালে লোকালয়ে ফিরে সাগর সংলগ্ন মামুন্দো নদীর পার্শ্ববর্তী রাজাখালী খালের পাশে মৃতবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ বারী,দেয়াড়া আবাদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মধু,প্রধান শিক্ষিকা রাবেয়া কাতুন,তহমিনা খাতুন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক,বিদাযী ছাত্র/চছাত্রীদের বক্তব্য রাখেন আরাফাত হােসেন, শারমিন আক্তার প্রমুখ। এবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ এর নেতৃবৃন্দের কাছে বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে সাতক্ষীরায় ‘জলবায়ু পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা ও সামবেশে বক্তারা বলেছেন, উন্নত বিশ^ প্রতিনিয়ত কার্বন নি:সরণ করছে। ধনী ও শিল্পোন্নত দেশগুলোর বিলাসী জীবনযাপনের খেসারত বাংলাদেশের মতো দরিদ্র ও অনুুন্নত দেশগুলোকে দিতে হচ্ছে। জলবায়ু অভিঘাতের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার দুটি উপজেলা আশাশুনি ও শ্যামনগরের মানুষ প্রতিনিয়ত জলবায়ু উদ্বাস্তু হয়ে বাস্তুচ্যুত হচ্ছে। এসব জলবায়ু উদ্বাস্তু মানুষ পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যেয়ে বস্তিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

কলারোয়ার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে স্বরজিত দাস নামে এক ব্যক্তি বিরুদ্ধে। রবিবার (৭ নভেম্বর) গাছ কাটার ঘটনাটি ঘটেছে বলেছে জানা যায়। সূত্রে জানা গেছে, জয়নগর দক্ষিন পাড়া সংলগ্ন বেনাকুড়ির মাঠে মৃত ফকির দাসের ছেলে স্বরজিত দাসের রাস্তার পাশে এক ফালি জমি রয়েছে। আর সেই জমির পাশে রাস্তার ধারে দুইটি বাবলা গাছ স্বরজিত দাস নিজের বলে দাবি করে কেঁটে নিয়েছেন। তবে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

কলারোয়ার জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি জানান, জালালাবাদ ইউপি সদস্য মশিয়ার রহমান তার ব্যবহৃত (০১৭৭৯৮৭৪৭২১) মোবাইল ফোনের মাধ্যমে তাকে পরিষদ কার্যালয়ে ডেকে নেন। চেয়ারম্যান কার্যালয়ে প্রবেশ করে ছাত্রলীগ নেতা জনি সেখানে দেখেন- জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, রাসেল বিশ্বাস (পিতা- ফজলে বিশ্বাস),বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ খেলার উদ্বোধন

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২১’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ১০ জুটির টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন শিক্ষানুরাগী উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শীতকালিন উদ্বোধনী ব্যাডমিন্টন খেলাটি লীগ পর্যায়ে ’ক’ গ্রæপে ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জুটি ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম ও প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান জুটিকে নির্ধারিত ৩ সেটের খেলায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইনগত সহায়তা প্রদান কর্মসুচির অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকাল টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভা সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় এবং উন্নয়নবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বাড়ির মালিককে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

আশাশুনি সদর ইউনিয়নের সোদকোনা গ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে অথবা স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র। রবিবার দিবাগত রাতে আশাশুনি সদর ইউনিয়েনের সোদকোনা গ্রামের ব্যবসায়ী শংকর মন্ডল ও তার স্ত্রী কালিদাস মন্ডলকে চেতনা নাশক ঔষধ স্প্রে ব্যবহার করে অচেতন করে টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এ সংঘবদ্ধচক্র। জানাগেছে, প্রতিদিনের ন্যায় শংকর মন্ডল বাজার থেকে এসে তার স্ত্রী সহ বাড়িতে রাতের খাওয়াবিস্তারিত পড়ুন
তালার খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক

তালার খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় খলিলনগর ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। ইউনিয়নের যুবলীগ নেতা উত্তম ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সংসদবিস্তারিত পড়ুন
তালায় বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা তালায় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ৮৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজনে শিল্পকলা একাডেমীর হলরুমে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের পরিচালনায়বিস্তারিত পড়ুন

