বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি প্রদান করলেন এমপি রবি

খুলনাতে অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে খুলনাতে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১ ডিসেম্বর অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলায় মমতা ক্রিকেট একাডেমি মেহেরপুরের সাথে মুখো-মুখি হবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আল-আমীর কবির চৌধুরী ডেভিড, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবি’র কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা জাহিদ হাসান আলতু, রিন্টু ও লালু প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বিজয়ের লক্ষ্যে খেলোয়াড়দের জন্য দোয়া করেন এবং সেই সাথে ক্রিকেটে সাতক্ষীরার সুনাম ধরে রাখতে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার আহবান জানান।” এসময় সাতক্ষীরা ক্রিকেট একাডেমির কর্মকর্তা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর